Saturday, June 20, 2026

বাংলাভাগের ষড়.যন্ত্রকারীই রাজ্যসভায় বিজেপি-র মুখ! তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

বাংলাভাগের ষড়যন্ত্রকারীকে রাজ্যসভায় নিজেদের মুখ করল বিজেপি (BJP)। বাংলা থেকে রাজ্যসভায় তাদের একমাত্র আসনে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনের অন্যতম হোতা অনন্ত মহারাজকে প্রার্থী করে রাজনৈতিক লাইন স্পষ্ট করে দিল গেরুয়া শিবির। দীর্ঘদিন ধরে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে সরব রাজবংশী-নেতা অনন্ত মহারাজ (Ananta Maharaj)। তাঁকে বাংলা থেকে রাজ্যসভার প্রার্থী করার তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC)।

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৬টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন হওয়ার কথা। এর মধ্যে একটি আসনের উপনির্বাচনে জয় নিশ্চিত তৃণমূলের। এছাড়া যে ৬টি আসনে পূর্ণ মেয়াদের জন্য সাংসদ বাছাই হবে, তাতেও পাঁচটিতে তৃণমূলের জয় নিশ্চিত। অপর আসনে জয় পাবে বিজেপিই। এই প্রথম বাংলা থেকে কোনও প্রার্থীকে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠাতে চলেছে গেরুয়া শিবির। এর আগে স্বপন দাশগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়ের মতো বাংলার একাধিক ব্যক্তিত্বকে মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। তবে, এই প্রথম নির্বাচনের মাধ্যমে বাংলা থেকে সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি পাঠাবে পদ্মশিবির। আর সেই প্রার্থী হতে চলেছেন অনন্ত মহারাজ। যিনি পৃথক কোচবিহার আন্দোলনের অন্যতম মুখ।

অনন্তকে বিজেপি প্রার্থী করায় তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর কথায়, “এই মনোনয়নই প্রমাণ করে দিচ্ছে যে বাংলায় বিচ্ছিনতাবাদী আন্দোলনে ইন্ধন দিচ্ছে বিজেপি।“

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...