Saturday, June 20, 2026

নয়ডার শপিং মলে অগ্নিকাণ্ড! প্রাণহানির আশঙ্কা, বাঁচতে চারতলা ঝাঁপ

Date:

Share post:

ভয়াবহ আগুন গ্রেটার নয়ডার একটি শপিংমলে। আগুন-আতঙ্কে বহু মানুষ শপিং মলের চারতলা থেকে ঝাঁপ দিয়েছেন। পুলিশ তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে পশ্চিম গ্রেটার নয়ডার বিষরাখ থানার গৌর সিটি ১, অ্যাভিনিউ ১ শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আতঙ্ক ছড়ায় শপিং মলে থাকা লোকজনদের মধ্যে। তাঁদের মধ্যে বেশ কয়েক জন প্রাণ বাঁচাতে শপিং মলের চারতলা থেকে ঝাঁপ দেন।

এই ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে বা কতজন আহত হয়েছেন তা এখনও জানায়নি পুলিশ। একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিক ভাবে দমকল কর্মীরা মনে করছেন শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। পুলিশ জানিয়েছে, শপিং মল থেকে লোকজনদের উদ্ধারের কাজ চলছে।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...