Thursday, March 26, 2026

নির্বাসন কাটিয়ে এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন দীপার

Date:

Share post:

আসন্ন এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করলেন দীপা কর্মকার। দীর্ঘ ২১ মাসের নির্বাসন কাটিয়ে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন পর্বে ফিরে এসেই দুরন্ত পারফরম্যান্স করলেন তিনি। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এশিয়ান গেমসের যোগ‍্যতা অর্জন পর্বে শীর্ষে থেকে শেষ করেছেন দীপা। এর ফলে এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। দীর্ঘদিন ধরেই চোটে ভুগেছিলেন দীপা। তার মধ্যেই ডোপ কেলেঙ্কারিতে জড়িয়েছেন তিনি। নির্বাসনের খাড়াও নেমে আসে তাঁর জীবনে। তবে আপাতত সে সব পিছনে ফেলে এশিয়ান গেমসে তিনি।

এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করতে পেরে উচ্ছ্বসিত দীপা। এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “নিজের বাড়িতে আবার ফিরতে পেরে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই লড়াইয়ে যাঁরা আমার পাশে থেকেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। আমার কেরিয়ার সব সময় পাশে থাকার জন্য নন্দী স্যর-কে ধন্যবাদ।”

দীপার সাফল্যে খুশি দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীও। তিনি বলেন,” দীপার খেলায় আমি খুশি। ও ভাল প্রত্যাবর্তন করেছে। কিন্তু এখনও ওর হাঁটুতে সামান্য ব্যথা রয়েছে। তাই নিজের সেরাটা এখনও দিতে পারেনি দীপা। আশা করছি এশিয়ান গেমসে পুরনো দীপাকে দেখতে পাব।”

আরও পড়ুন:ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কী বললেন অশ্বিন?

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...