Friday, April 3, 2026

লেকটাউনে দমকলকর্মীকে গু.লি করে খু.ন, এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

দমদমের লেকটাউনে দমকলকর্মীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গ্রিন পার্ক এলাকায় এই শুটআউটের ঘটনা ঘটে। জানা গিয়েছে, বিকেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার সময়ই এই হামলার ঘটনা ঘটে। খুন হওয়া ওই দমকলকর্মীর নাম স্নেহাশিস রায়। আগেও দমকলকর্মীর উপর হামলা হয়েছিল? কারণ নিয়ে ধোঁয়াশা।

তদন্তে নেমেছে পুলিশ।এদিন গ্রিন পার্ক সারদা পল্লিতে দমকল কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে ফিরছিলেন তিনি।সেই সময় ঠিক বাড়ির সামনেই স্নেহাশিস রায়কে লক্ষ্য করে গুলি করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই দমকল কর্মীর উপরে এর আগেও হামলা হয়েছিল। দমদমে ফায়ার ব্রিগেড অফিসের সামনে তাঁকে লক্ষ্য করে সেসময় গুলি করা হয়েছিল। সে যাত্রায় তিনি অল্পের জন্য রক্ষা পান। কিন্তু বৃহস্পতিবার শেষ রক্ষা হল না। বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিধাননগর পুলিশের কর্তারা। মেয়ের সামনেই এমন হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত স্নেহাশিস অস্থায়ী দমকল কর্মী ছিলেন। তিনি সিন্ডিকেট ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। কি কারণে এই খুন , তা নিয়ে ধন্দে পুলিশ।তবে পুলিশের প্রাথমিক অনুমান,  ব্যবসায়িক শত্রুতা এই খুনের নেপথ্যে থাকতে পারে।প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...