Saturday, June 27, 2026

রাজ্যসভা নির্বাচনেও ডামি প্রার্থী, বঙ্গ বিজেপির ‘অনন্ত’ ভরসা কি অন্তিমে!

Date:

Share post:

রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হল বৃহস্পতিবার। বুধবারই তৃণমূলের তরফ থেকে রাজ্যসভা (Rajya Sabha) নির্বাচনের ৬জন প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছে বিধানসভায়। BJP-র তরফ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল অনন্ত মহারাজের নাম। তা সত্ত্বেও এবার বিজেপির পক্ষ থেকে ডামি প্রার্থী পেশ করা হল। বৃহস্পতিবার, মনোনয়ন পেশের শেষ দিনে রাজ্য বিজেপির সহ-সভাপতি রথীন্দ্র বসুকে (Rathindra Basu) ডামি হিসেবে দাঁড় করিয়ে মনোনয়ন জমা করায় দল। আর এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের মতে, বাংলাভাগের ষড়যন্ত্রে নাম জড়ানো অনন্ত মহারাজকে মুখ করে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে গেরুয়া শিবির। সূত্রের খবর, এনিয়ে বিজেপির অন্দরেই একাংশ অনন্তুষ্ট।

বিজেপির তরফে বলা হচ্ছে, প্রার্থী নিয়ে যদি পরবর্তীতে কোনও সমস্যা তৈরি হয়, সেই কারণ রথীন্দ্র বসুকেও প্রার্থী করেছেন তাঁরা। ১৭ তারিখ মনোনয়ন স্ক্রুটিনির শেষ দিন। সেদিন পর্যন্ত সব ঠিক থাকলে, ১৮ তারিখ অর্থাৎ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ডামি প্রার্থী মনোনয়ন তুলে নেবেন। বিধানসভা সূত্রে খবর, বিজেপি ডামি প্রার্থী তুলে নিলে আর ভোট হবে না এবং সেদিনই সকলে শংসাপত্র পেয়ে যাবেন। তবে, বিজেপি ডামি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে ভোটাভুটি হবে।

 

 

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...