Friday, April 3, 2026

টি-২০ সিরিজ জিতলেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে ব‍্যর্থ হরমনপ্রীতরা

Date:

Share post:

টি-২০ সিরিজ জিতলেও, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারল না ভারতের মহিলা দল। এদিন তৃতীয় টি-২০ ম‍্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হারল হরমনপ্রীত কৌররা। মূলত ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল ভারতকে। সিরিজের ফলাফল ২-১।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান করে টিম ইন্ডিয়া। তাসের ঘরের মতন ভেঙে পরে ভারতের ব‍্যাটিং লাইন। ভারতের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন হরমনপ্রীত। ২৮ রান করেন জেমিমা রডরিগেজ। মাত্র ১ রান করেন স্মৃতি মান্ধনা। ১১ রান করেন শেফালি ভর্মা। বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন রাবিয়া খান। দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট নেন নহিদা, ফহিমা এবং শর্না।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন শমিমা সুলতানা। ৪২ রান করেন তিনি। ১৪ রান করেন নিগার সুলতানা। ভারতের হয়ে দুটি করে উইকেট মিন্নু মানি এবং দেবিকা বৈদ‍্য। একটি উইকেট নেন জেমিমা।

আরও পড়ুন:নির্বাসন কাটিয়ে এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন দীপার

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...