Friday, March 27, 2026

টম্যাটো-তরজায় দাম্পত্যে চিড়! বাড়ি ছাড়লেন স্ত্রী

Date:

Share post:

বাজারে সবজির আকাশছোঁয়া দাম। তার মধ্যে দৌড়ে প্রথম টম্যাটো, লঙ্কা, আদা। তবে, এই টম্যাটো (Tomato) যে দাম্পত্যের চিড় ধরাবে তা বোধ হয় কল্পনার বাইরে ছিল তাবড় সমাজবিদদের। দুটো টম্যাটোর জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। রাগ করে একেবারে বাড়ি ছেড়েছেন মহিলা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শাহদল জেলায়।

সঞ্জীব বর্মন (Sanjeev Barman) নামে ওই ব্যক্তির একটি জলখাবারের দোকান রয়েছে। অভিযোগ, তিনি দোকানের রান্নায় দু-দুখানা টম্যাটো ব্যবহার করেছিলেন। তাও আবার স্ত্রীকে জিজ্ঞাসা না করে। এতে বেজায় চটেছিলেন বর্মন-গিন্নি। ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যে শেষপর্যন্ত কন্যার হাত ধরে বাড়ি ছেড়েছেন তিনি। এবার মহা সমস্যায় পড়েছেন সঞ্জীব। প্রায় তিনদিন স্ত্রীর জন্য অপেক্ষা করে অবশেষে পুলিশের দ্বারস্থ হন তিনি। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে সঞ্জীব জানিয়েছেন. গত তিনদিন ধরে বউয়ের সঙ্গে কোনও কথা হয়নি। তাঁরা কোথায় আছেন তাও তিনি জানেন না। পুলিশ আধিকারিকরা অবশ্য সঞ্জীবকে আশ্বস্ত করেছেন. যত তাড়াতাড়ি সম্ভব পরিবারকে তাঁর কাছে ফিরিয়ে দেবেন তাঁরা। বর্তমানে টম্যাটোর দাম দেশের মধ্যবিত্ত পরিবারে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে তা থেকে দাম্পত্য অশান্তি, বিচ্ছেদ- এতটা বাড়াবাড়ি আগে শোনা যায়নি।

Related articles

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...