Saturday, April 4, 2026

‘সব ভেসে গেল।এখন দেখতে এসেছেন?’বিধায়ককে সপাটে চড় মহিলার

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে জলমগ্ন উত্তর ভারতের একাধিক রাজ্য। হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে হরিয়ানায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় মহিলার হাতে চড় খেলেন জেজেপি(জননায়ক জনতা পার্টি) বিধায়ক। যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুনঃনির্বাচনে মানুষের সমর্থনে না পেয়ে জলপাইগুড়িতে তৃণমূল কর্মীর উপর হা.মলা! গ্রে.ফতার ১

ঘটনাটি ঘটেছে বুধবার হরিয়ানার কৈথালী এলাকায়। একটানা বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। দোকান বাজারে জলে টইটুম্বুর । জলের তোড়ে ভেসেছে ঘরের সমস্ত জিনিস। কারোর কারোর পরিস্থিতি এতটাই খারাপ যে মাথার ছাদটুকুও ভেসে গিয়েছে।এই পরিস্থিতিতে বন্যা কবলিত জায়গা পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় জেজেপি বিধায়ক ঈশ্বর সিং। সঙ্গে ছিলেন সাংসদের নিরাপত্তাকর্মী এবং দলীয় কর্মীরা। স্থানীয়দের সুবিধা-অসুবিধার কথা শুনছিলেন ঈশ্বর।
সব শেষ হয়ে যাওয়ার পর এলাকাবাসীর অভাব অভিযোগ শুনতে আসা বিধায়করে দেখে ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় এক বৃদ্ধ মহিলা। এগিয়ে এসে সপাটে চড় কষান বিধায়েকর গালে। প্রশ্ন করেন, প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন? এখন কেন এসেছেন? কী দেখতে এখানে এসেছেন? আচমকা চড় খেয়ে প্রথমে হকচকিয়ে যান ওই বিধায়ক। যদিও পরে ওই মহিলাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
উত্তেজিত জনতার মধ্যে থেকে নিরাপত্তারক্ষীরা ঈশ্বর সিংকে সরিয়ে নিয়ে যান। বিধায়ক যদিও পরে জানিয়েছেন, ‘আমি ওঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করছি না৷ আমি ওঁকে ক্ষমা করে দিয়েছি৷’ এই ঘটনার ভিডিও হু হু করে নেট পাড়ায় ছড়িয়ে পড়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...