Saturday, June 20, 2026

নন্দীগ্রামে বিজেপির বেলাগাম সন্ত্রাসে জখমদের এসএসকেএমে আনা হচ্ছে, কাঠগড়ায় শুভেন্দু

Date:

Share post:

দলবদলু শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও ভরাডুবি হয়েছে বিজেপির। এরপর সেখানে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে গেরুয়া শিবির। অভিযোগ, শুভেন্দুর নির্দেশে বাইরে থেকে লোক এনে তৃণমূল কর্মী-সমর্থকদের উপর ব্যাপক হানলা চালাচ্ছে বিজেপি।

নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের উপর দেদার হামলা, বাড়ি ভাঙচুর ও লুটপাট চলছে বলে খবর। এখনও পর্যন্ত ১৮ জন তৃণমূল কর্মী জখম হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছেছে সেই খবর।তাঁর হস্তক্ষেপে তাঁদের নন্দীগ্রাম হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনার জন্য সরাসরি অভিযুক্ত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁর কথায়, বাইরে থেকে লোক এনে তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা চালানো হচ্ছে। তৃণমূল অশান্তি চায় না। কর্মী-সমর্থকদের শান্ত থাকার আবেদন করেছেন। তবে পুলিশ যেন দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করে। গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধে শুক্রবার নন্দীগ্রামে মিছিল করবে তৃণমূল।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...