Wednesday, June 10, 2026

হাসপাতালে ‘চারুলতা’! সং.কটমুক্ত হলেও আপাতত ICU-তেই মাধবী

Date:

Share post:

গু.রুতর অ.সুস্থ বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। পায়ে সংক্রমণ (Infection) নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। পর্দার চারুলতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে অনুরাগীদের মনে। অভিনেত্রীর পরিবার সূত্রে খবর গত ২১ জুন সেলুলাইটিসের (Cellulitis) চিকিৎসা করাতে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। জেনারেল ওয়ার্ডে থাকাকালীন অবস্থার অবনতি হয় তাঁর। সেই কারণেই ক্রিটিক্যাল ইউনিটে (ICU) স্থানান্তর করা হয় তাঁকে। তবে আপাতত তিনি সংকটমুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

অশীতিপর অভিনেত্রী বেশ কিছুদিন ধরে পায়ের সমস্যায় ভুগছিলেন।আচমকাই বর্ষীয়ান মাধবী মুখোপাধ্যায়ের দুই পা জুড়ে ব়্যাশ দেখে চিন্তায় পড়েছিলেন তাঁর পরিবারের লোকেরা। পরীক্ষা করে দেখা যায় ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণজনিত (potentially serious bacterial skin infection) কারণেই এই সমস্যা।এর আগে গত বছর এপ্রিলে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। সেই সময় জানা যায়, দীর্ঘদিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। এবারের সমস্যা অবশ্য তেমন গুরুতর নয় কারণ চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ দস্তিদার জানিয়েছেন আশঙ্কাজনক অবস্থা অনেক আগেই কাটিয়ে উঠেছেন অভিনেত্রী। যদিও তিনি ক্রিটিকাল কেয়ার ইউনিটে আছেন কিন্তু আপাতত হাঁটাচলা খাওয়া-দাওয়া সবটাই স্বাভাবিক রয়েছে। বুধবার রাতে ঘুমের সমস্যা দেখা গেলেও বৃহস্পতিবার তাঁকে প্রয়োজনীয় ওষুধ দেয়ার পর তিনি আপাতত বিশ্রামে রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর সব ঠিকঠাক থাকলে দু-একদিনের মধ্যেই মাধবী মুখোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হতে পারে।

 

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...