Monday, June 8, 2026

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

Date:

Share post:

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। নামানো হয়েছে ব়্যাপিড অ্যাকশন ফোর্স এবং জলকামানও। রবিবারের অশান্তির ঘটনায় ৩৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। পুলিশ সূত্রে খবর, ‘মাস্টারমাইন্ডকে’ও ধরা হয়েছে। তিনি পার্ক সার্কাসে ( Park Circus) জমায়েতের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আর সেই সূত্র ধরেই পুলিশের জালে আসেন তিনি।

রবিবার দুপুরে বুলডোজার অভিযান-সহ একাধিক ইস্যুর প্রতিবাদে পার্ক সার্কাস এলাকায় জড়ো হন বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হওয়ার কিছুক্ষন পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। কেন্দ্রীয় বাহিনীর একটি বাসেও হামলার অভিযোগ ওঠে। একাধিক জায়গায় ভাঙচুর হলে মুহূর্তের মধ্যে গোটা এলাকা অশান্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। এদিনের ভয়ঙ্কর ঘটনায় তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল পর্যন্ত মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...