Friday, April 3, 2026

বিজেপির সব বড় নেতারা নিজেদের জায়গাতেই হেরেছেন: তীব্র ক.টাক্ষ অভিষেকের

Date:

Share post:

বিজেপির (BJP) সব বড় বড় নেতা। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে হেরে বসে আছেন নিজেদের জায়গাতেই। বঙ্গ বিজেপির নেতাদের ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নন্দীগ্রামে বিজেপির আক্রমণে জখম তৃণমূলকর্মীদের দেখতে গিয়ে শুক্রবার এসএসকেএম হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। তীব্র কটাক্ষ করে রাজ্য বিজেপির শীর্ষনেতাদের দুর্দশার ছবিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন।

অভিষেক কথায়, “বিজেপির সব বড় বড় নেতা। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে হেরে বসে আছেন নিজেদের জায়গাতেই। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ— নন্দীগ্রামে শুভেন্দুর নিজের এলাকাতেই শোচনীয় পরাজয় হয়েছে বিজেপির। দিলীপ ঘোষের নিজের বুথেই হেরেছে বিজেপি। সুকান্ত মজুমদারের জেলায় পঞ্চায়েতের ৩টি স্তরেই ধরাশায়ী তাঁর দল। আর শান্তনু ঠাকুর— বড় নেতা, কেন্দ্রীয় মন্ত্রীও। কিন্তু নিজের বুথেই জেতাতে পারেননি বিজেপিকে। নবজোয়ার কর্মসূচির সময় আটকাতে চেয়েছিলেন অভিষেককে। সেদিনই বলেছিলাম, মানুষ এর জবাব দেবে। পঞ্চায়েতের ফলই বলছে, সত্যি মুখের উপর জবাব দিয়েছে মানুষ”।

আরও পড়ুন- তৃণমূলের ভোট ৪৮ থেকে বেড়ে ৫২%, লোকসভায় আরও বাড়বে: প্রত্যয়ী অভিষেক

 

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...