Saturday, March 14, 2026

AIIMS-এর নিয়োগে বড়সড় দু.র্নীতি! চাকদার বিজেপি বিধায়ককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিআইডি-র  

Date:

Share post:

কল্যাণীর এইমসে (Kalyani AIIMS) নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই নাম জড়িয়েছিল। শুক্রবার সেকারণেই কলকাতার ভবানীভবনে (Bhawani Bhawan) সিআইডি (CID) দফতরে হাজির চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ (Bankim Chandra Ghosh)। রাজ্য তদন্তকারী সংস্থার তরফে তাঁকে আগে দু’বার তলবও করা হলেও তিনি আসেননি বলে অভিযোগ। নির্বাচনে ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা দেননি বঙ্কিম। তবে নির্বাচন মিটতেই ফের তাঁকে শুক্রবার ডেকে পাঠায় সিআইডি। এদিন সকাল ১১টা নাগাদ সিআইডি দফতরে হাজির হন বিজেপি বিধায়ক।

কল্যাণীর এইমসে নিয়োগ দুর্নীতি হয়েছে বলে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ সহ ৮ জনের বিরুদ্ধে গত বছর কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক চাকরিপ্রার্থী। তিনি জানান, যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন বিধায়কের পুত্রবধূ অনুসূয়া ঘোষ। এরপরই ঘটনার তদন্তে নামে সিআইডি।

তবে এই প্রথম নয়, নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর নদিয়ার চাকদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের হরিণঘাটার বাড়িতে হানা দেয় তদন্তকারী সংস্থা। তবে সেই সময় বিজেপি বিধায়ক বাড়িতে ছিলেন না বলেই অভিযোগ। আর বিধায়ককে বাড়িতে না পেয়ে পরিবারের লোকেদের সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক কথা বলেন তদন্তকারীরা। এর আগে বিজেপি নেতার পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। তবে তার বয়ানে কিছু অসঙ্গতি থাকায় ডেকে পাঠানো হয় বঙ্কিমকে। তবে বঙ্কিম একা নন, এই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ ৮ জনের বিরুদ্ধে।

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...