Friday, June 26, 2026

অরুণাচল প্রদেশ ভারতের অংশ, প্রস্তাব পাশ মার্কিন সেনেটে!

Date:

Share post:

চিন (China)যতই আস্ফালন করুক না কেন, অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)যে আসলে ভারতের অবিচ্ছেদ্য অংশ এবার গোটা বিশ্বের কাছে সেটাই স্পষ্ট করে জানাল আমেরিকা (America)। পাশাপাশি লাদাখে চিনা ফৌজের আগ্রাসন এবং ইউক্রেন দখলের জন্য রাশিয়ার হামলাকে একই ধরণের অন্যায় বলে ব্যাখ্যা দিয়ে কার্যত নয়া দিল্লির পাশে থাকার বার্তাই দিল হোয়াইট হাউস (White House)। বৃহস্পতিবার সেনেটর জেফ মার্কলে, বিল হ্যাগারটি, টিম কেইন এবং ক্রিস ভ্যান হোলেন (Jeff Merkley, Bill Haggerty, Tim Cain and Chris Van Hollen) একটি প্রস্তাব উত্থাপন করে জানান, অরুণাচল প্রদেশ যে ভারতের অবিচ্ছেদ্য অংশ, সে বিষয়ে আমেরিকা (USA Government) নিশ্চিত। এটা নিয়ে কোনও তর্ক বা প্রশ্নের জায়গা নেই। পাশাপাশি এটাও বলা হয় যে গণপ্রজাতন্ত্রী চিন (China) ভারতীয় (India)প্রদেশের ওই অংশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বিঘ্নিত করতে যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, আমেরিকা তার তীব্র নিন্দা করছে।

বেশ কিছু বছর ধরেই অরুণাচলের একাংশ চিনা সেনা জবরদখল করে রয়েছে বলে ভারতীয় সেনার (Indian Army) তরফে অভিযোগ করা হয়। এবং এই নিয়ে নয়াদিল্লি এবং বেজিংয়ের মধ্যে পুরনো দ্বন্দ্ব অজানা নয়। গত দুবছরে এই কারণে একাধিকবার দুই দেশের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে। চলতি মাসে নয়াদিল্লির আপত্তি উড়িয়ে অরুণাচলের ১১টা এলাকার নতুন নামকরণ করেছে শি জিনপিংয়ের সরকার। কিন্তু ভারত বরাবরই নিজের অবস্থান স্পষ্ট রেখেছে। এই পরিস্থিতিতে বাইডেন সরকারের এই ঘোষণা যে বেশ তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। সেনেটের এই প্রস্তাব আরও একবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের সঙ্গে আমেরিকার দৃঢ় সম্পর্কের বার্তা দিল তা বলাইবাহুল্য।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...