Friday, June 26, 2026

বিজেপির স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে ল.ড়াই, বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে মমতার সঙ্গে থাকবেন অভিষেকও

Date:

Share post:

পাটনার পরে বেঙ্গালুরু- বিরোধী জোটের বৈঠকে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বিকেল ৫টা নাগাদ SSKM-এ যান অভিষেক। সেখান থেকে বেরিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ১৭-১৮ জুলাই বেঙ্গুলুরুতে (Bengaluru) বৈঠক। সেখানে উপস্থিত থাকবে তৃণমূল-সহ ২৪টি বিজেপি বিরোধীদল।

অভিষেক জানান, সিমলায় এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বেঙ্গালুরুতে করার সিদ্ধান্ত হয়। সেখানে তৃণমূল সভানেত্রী পাশাপাশি উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আপ-সহ বিভিন্ন দলে সর্বোচ্চ নেতৃত্ব। সেখানে তাঁরাই সিদ্ধান্ত নেবেন। এরপরেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যেভাবে বিজেপি সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে এক একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। বিরোধীদের টাকা আটকে রাখছে, বিজেপির (BJP) সেই একনায়কতন্ত্র, স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধেই আমাদের লড়াই। সেই কারণেই দলনেত্রী বলছেন, সবাইকে একজোট হয়ে এই স্বৈরাচারী বিজেপি সরকারকে সরাতে হবে।

নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। বিজেপির বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধীরা। ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আয়োজনে পটনায় বৈঠকে বসেছিল ১৭টি দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরিরা। ১৭ ও ১৯ জুলাই বেঙ্গালুরুতে ফের বৈঠক বসছে বিজেপি বিরোধী দলগুলি। সেই বৈঠকেও মমতার সঙ্গে উপস্থিত থাকবেন অভিষেকও।

আরও পড়ুন- ‘চন্দ্রযান ৩’-এর সফল উৎক্ষেপণ, চর্চায় ‘রকেট-মানবী’ ঋতু কারিধাল!

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...