Wednesday, June 24, 2026

হলিউডে স্ট্রাইক! চিত্রনাট্যকারদের সঙ্গে এবার অভিনেতারাও

Date:

Share post:

গত ৪০ বছরে এমন ঘটনা ঘটেনি, কিন্তু এবার হলিউডের (Hollywood) কাজকর্ম সব লাটে উঠল। কারণ ধর্মঘটে নেমেছেন চিত্রনাট্যকাররা। এটা অবশ্য নতুন খবর নয়, ২ মে থেকে স্ট্রাইক চলছিল তবে এবার তাতে যোগ দিলেন হলিউডের অভিনেতারা (Hollywood Actors)। গতকাল মাঝরাত থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। ‘দ্য স্ক্রিন অ্যক্টর্স গিল্ড’ (‘The Screen Actors Guild’) সংগঠনের তরফ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

৪০ বছরের ইতিহাসে এই ঘটনা সবথেকে বড় আকার নিয়েছে। কেন এই ধর্মঘট? ‘দ্য স্ক্রিন অ্যক্টর্স গিল্ড’ বলছে কাজ করে ন্যায্য বেতন পাচ্ছেন না শিল্পীরা। পাশাপাশি উন্নত কাজের পরিবেশেও আপোষ করতে হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় আশঙ্কা, কারণ এতে কর্মহারা হতে পারেন অনেকে। তাই এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও রাশ টানতে চাইছে সংগঠনগুলি। এই ধর্মঘট যখন ঘোষণা করা হয় তখন লন্ডনে ‘ওপেনহাইমার’ ছবির প্রচার চলছিল। কর্মবিরতিকে সমর্থন করে প্রচারের মাঝেই বেরিয়ে যান কিলিয়ান মর্ফি, এমিলি ব্লান্টের মতো তারকারা। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন ছোট পর্দার অভিনেতারাও।

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...