Wednesday, June 24, 2026

সঠিক পথে হোক এশিয়ান গেমসের ট্রায়াল: দাবি জানিয়ে মোদি-শাহ-অনুরাগকে চিঠি মহিলা কুস্তিগিরদের একাংশের

Date:

Share post:

এশিয়ান গেমসের ট্রায়াল যেন সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে স্বচ্ছতার সঙ্গে হয়, এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি দিলেন কমনওয়েলথ গেমস এবং এশিয়ান চ‍্যাম্পিয়নশিপে পদক জয়ী কয়েকজন মহিলা কুস্তিগির। এই একই দাবিতে তাঁরা চিঠি দিয়েছেন সর্বভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ) এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে (সাই)।

সম্প্রতি এশিয়ান গেমস এবং বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ট্রায়ালকে কেন্দ্র করে দেশের কুস্তিগিরদের একাংশের মনে আশঙ্কা তৈরি হচ্ছে। তাদের আশঙ্কা কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল দেশের প্রথম সারির ছয় আন্দোলনরত কুস্তিগিরকে বাড়তি সুবিধা দেওয়া হতে পারে। আর সেই কারণেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ছাড়াও আইওএ এবং সাই-কে চিঠি দিয়ে ট্রায়ালের স্বচ্ছতা নিশ্চিত করার অনুরোধ করেছেন তারা।

এই নিয়ে নিয়ে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান চ‍্যাম্পিয়নশিপে পদক জয়ী কয়েকজন মহিলা কুস্তিগিররা চিঠিতে লেখেন,” ওই ছয় কুস্তিগিরকে বাড়তি ট্রায়ালে ছাড় দেওয়া হলে তরুণ খেলোয়াড়দের প্রতি অবিচার হবে। আমাদের মতে, দুই পর্বে ট্রায়ালের যে প্রস্তাব দেওয়া হচ্ছে, তা যুক্তি সঙ্গত নয়। উঠতি কুস্তিগিরদের সঙ্গে তাতে অবিচার হবে। সকলকে চার থেকে পাঁচটি ম্যাচ খেলতে হবে। আর ছ’জন কেন একটি করে ম্যাচ খেলেই ছাড়পত্র পাওয়ার সুযোগ পাবে? যোগ্যতা যাচাইয়ের নিয়ম কেন এক হবে না?”

গত ১৬ জুন বজরং-সাক্ষী-বিনেশদের এশিয়ান গেমসে ট্রায়ালে বাড়তি সময়ের দেওয়ার দাবির পরিপ্রেক্ষিতে কুস্তি সংস্থার তরফে জানান হয়েছিল, দুই পর্বে হবে ট্রায়াল। প্রথম পর্বে সব কুস্তিগিরেরা সকলে ট্রায়াল দেবেন। দ্বিতীয় পর্বে নামবেন আন্দোলনরত ছয় কুস্তিগির। প্রথম পর্বের বিজয়ীর সঙ্গে তাঁর লড়াই হবে। যিনি জিতবেন তিনি এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ট্রায়ালের এই পদ্ধতি মেনে নিতে পারছেন না দেশের কুস্তিগিরদের একটা বড় অংশ। কেন ছ’জনকে বাড়তি সুবিধা দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

আরও পড়ুন:বাগানে সই করে কী বললেন সাহাল আব্দুল সামাদ?

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...