Sunday, June 7, 2026

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যপালকে বিস্তারিত রিপোর্ট পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার

Date:

Share post:

রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) বিস্তারিত রিপোর্ট পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) রাজীব সিনহা (Rajeeva Sinha)। ভোট পর্ব চলাকালীন রাজ্যপাল ১০ দফা প্রশ্ন ও পরামর্শ দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন। শুক্রবার তারই ভিত্তিতে কমিশনের তরফে এই রিপোর্ট পাঠানো হয়েছে বলে রাজভবন সূত্রে খবর। রিপোর্টে বলা হয়েছে, পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছিল। ৪৮৩৮টি স্পর্শকাতর বুথ কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যের সশস্ত্র পুলিশ মোতায়েন ছিল। অনেক মানুষের চাহিদা ছিল, ভোটের পরেও স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকুক। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই আদালতের নির্দেশ দেয় ভোটের পর ১০ দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যে।


এদিকে ভোটের দিন রাজভবনের তরফে প্রায় ২ হাজার অভিযোগ পাঠানো হয়েছিল। তার ভিত্তিতেই এমন পদক্ষেপ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও মিডিয়ার মাধ্যমে কমিশনের কাছে ৭১১ টি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে এসেছিল। তার প্রত্যেকটি নিষ্পত্তি করা হয়েছে বলে সাফ জানিয়েছে কমিশন। পাশাপাশি কমিশনের কেন্দ্রীয় পোর্টাল এবং জেলাশাসকদের কাছে আসা অভিযোগের ক্ষেত্রেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। রিপোর্টে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, ভোট ও গণনা পর্ব শান্তিপূর্ণ হয়েছে। কয়েকটি জায়াগায় গণনাকেন্দ্রের বাইরে জমায়েত ছাড়া বিশৃঙ্খলার খবর আসেনি।

রিপোর্টে রাজীব সিনহা আরও দাবি করেছেন, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের চেয়ে এবারে ৪২ শতাংশ বেশি মনোনয়ন জমা পড়েছে। এবারের পঞ্চায়েত ভোটে প্রার্থীর সংখ্যাও আগের ভোটের তুলনায় অনেক বেড়েছে। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে যেখানে ১ লক্ষ ১৫ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ২ লক্ষ ৬ হাজার প্রার্থী ছিলেন প্রতিদ্বন্দ্বিতার আসনে।

 

 

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...