Wednesday, April 1, 2026

২৪ দিন পর হাসপাতাল থেকে ফিরলেন মাধবী মুখোপাধ্যায়, কেমন আছেন অভিনেত্রী?

Date:

Share post:

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন কালজয়ী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। গত ২১ জুন গুরুতর অসুস্থতা নিয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শুক্রবার ছাড়া পেয়ে বাড়িতে ফিরলেন অভিনেত্রী।

কয়েক সপ্তাহ আগে পায়ে সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি। জানা গিয়েছে, দিন কয়েক আগেই আচমকা অভিনেত্রীর দুই পা জুড়ে ব়্যাশ বেরিয়েছিল। চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। এরপরই হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। টেস্টের পর জানা যায় তিনি সেলুলাইটিসে আক্রান্ত। এরপরেই তাঁর চিকিৎসা শুরু হয়। চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সিসিইউ-তে রাখা হয় তাঁকে।  সেই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়ে অনুরাগীরা। বৃহস্পতিবারও অভিনেত্রীর নানা পরীক্ষা-নীরিক্ষা করার পর টেস্টের রিপোর্ট ঠিকঠাক আসায় শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বর্ষীয়ান অভিনেত্রীকে। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী। আপাতত সুস্থই রয়েছেন অভিনেত্রী। তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন- বিজেপির গু.ন্ডাদের সুরক্ষা দিচ্ছে আদালত! বিচার ব্যবস্থাকে তুলো.ধনা অভিষেকের

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...