Saturday, June 20, 2026

মায়ামিতে পৌঁছে শপিংমলে মেসি, ইন্টার মায়ামির অনুষ্ঠানে বিশেষ অতিথি শাকিরা

Date:

Share post:

পিএসজি ছেড়ে সই করেছেন ইন্টার মায়ামিতে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের পাঠ চুকিয়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসি-জ্বরে ভুগছে গোটা আমেরিকা। মেসিকে বরণ করতে মায়ামিজুড়ে এই মুহূর্তে তুমুল উন্মাদনা। সাজ সাজ রব গোটা মায়ামিজুড়ে। আর্জেন্তাইন মহাতারকার নতুন ক্লাব ইন্টার মায়ামি জানিয়ে দিয়েছে, ১৬ জুলাই মেসিকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে আনা হবে। মেসিকে নিয়ে সেদিন জমকালো অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষের।

জানা যাচ্ছে, মেসি মাঠের মাঝে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন। সমর্থকদের সঙ্গে আলাদা করে কথাও বলবেন। এছাড়াও থাকছে বিনোদনের ঢালাও ব্যবস্থা। আর সূত্রের খবর, এই অনুষ্ঠানে গান গাইবেন কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। যদিও এই নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানান হয়নি।

এদিকে গত মঙ্গলবারই ভারতীয় সময় গভীর রাতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জি ও তিন সন্তানের সঙ্গে মায়ামির লভারডেলে পৌঁছান আর্জেন্তাইন মহাতারকা। আর্জেন্তিনার একটি টিভি চ্যানেলের ফুটেজে দেখা গিয়েছে, প্রাইভেট জেট থেকে ফ্লোরিডা বিমানবন্দরে পা রাখছেন মেসি। আর বৃহস্পতিবার তাকে দেখা গেল ফ্লোরিডার একটি শপিং মলে। যেখানে একাই কেনাকাটা করতে বেরিয়েছেন মেসি। আর্জেন্তাইন সুপারস্টারকে দেখতে তাঁর আশেপাশে অনেকেই জড়ো হয়ে যান। ছবি তোলার অনুরোধ করতে থাকেন।

১৬ জুলাই মেসিকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে আনবে ইন্টার মায়ামি। আর সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুলাই নতুন ক্লাবের জার্সি গায়ে চাপিয়ে প্রথমবার মাঠে নামবেন মেসি। ওই ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুল।

আরও পড়ুন:সঠিক পথে হোক এশিয়ান গেমসের ট্রায়াল: দাবি জানিয়ে মোদি-শাহ-অনুরাগকে চিঠি মহিলা কুস্তিগিরদের একাংশের

 

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...