Monday, April 6, 2026

পঞ্চায়েত ভোটের দিন বিরোধীদের হা.মলায় আ.হত তৃণমূল কর্মীর মৃ.ত্যু এনআরএসে

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। শুক্রবার সকালে এনআরএস হাসপাতালে মৃত্যু হল আহত আরও এক তৃণমূল কর্মীর।ভোটের দিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তাঁকে ও তাঁর ভাইকে লক্ষ্য করে বোমা ছোড়ে কংগ্রেস। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হল না।

আরও পড়ুন:শুরু কাউন্টডাউন! আজ দুপুরেই চন্দ্রযান ৩ পাড়ি দেবে চাঁদে

৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন, চরবাজিতপুর গ্রামের বাসিন্দা তথা দাদা মইদুল শেখের সঙ্গেই বড়শিমুল গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে যাচ্ছিলেন সইবুর-সহ বহু তৃণমূল কর্মী-সমর্থকরা। সেই সময়ে সিপিএম-কংগ্রেস তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। এই ঘটনায় তৃণমূলের সাতজন কর্মী আহত হন। বোমাবাজিতে গুরুতর জখম হন তৃণমূল কর্মী সইবুর রহমান ও তাঁর ভাই মইদুল রহমান। ধারাল অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করারও অভিযোগ করে তৃণমূল। গুরুতর জখম অবস্থায় দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের শারিরীক অবস্থার অবনতি হলে দু’জনকেই কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু মঙ্গলবার মৃত্যু হয় মইদুলের। আজ ভোর রাতে এনআরএসে মৃত্যু হয় তৃণমূল কর্মী সইবুরের।
ভোট হিংসায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে সরকারের কাছে সাহায্যের আর্জিও জানিয়েছেন। প্রসঙ্গত, ভোট মিটলেও অশান্তি থামেনি মুর্শিদাবাদে।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...