Friday, June 26, 2026

পঞ্চায়েত ভোট নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর জন্য ৩৫০ কোটি টাকা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চাইল রাজ্য

Date:

Share post:

আদালতের নির্দেশে এই মুহূর্তে কমবেশি প্রায় ৭০০ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছেছে। এক-একটি কোম্পানিতে কমবেশি ১০০ জন করে ধরলে প্রায় ৭০ হাজার জওয়ান এখন রয়েছেন রাজ্যে। তাঁদের থাকা-খাওয়া, গাড়ি, গাড়ির তেল ইত্যাদি নানা খাতে খরচ করতে হয়েছে রাজ্যকে। সেই বাবদই প্রায় ৩৫০ কোটি টাকার বিল পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।

আধিকারিকেরা মনে করিয়ে দিয়েছেন, প্রস্তুতি পর্বেই রাজ্য প্রশাসনের সর্বোচ্চ মহল সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিল, নিখুঁত ভাবে হিসাব তৈরি করতে হবে। ভোট মিটলে সেই হিসাব কষে তা পাঠানো হবে কেন্দ্রের কাছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, ভোটের পরে আরও ১০ দিন রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফলে সাড়ে তিনশো কোটি টাকার পরেও আরও বেশ কিছু পরিমাণ অর্থ খরচের আওতায় ঢুকতে পারে।

কিছু দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রকও লিখিত ভাবে জানিয়ে দিয়েছে, অতীতে কেন্দ্রীয় বাহিনীর জন্য প্রায় ১৮৫২ কোটি টাকা বকেয়া রেখেছে রাজ্য। জরিমানা সমেত ওই অর্থ তারা চেয়েছিল রাজ্যের কাছে। যদিও রাজ্যের দাবি ছিল, রাজ্য নিজে থেকে কেন্দ্রীয় বাহিনী চায় না। জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশে বাহিনী পাঠানো হয় পশ্চিমবঙ্গে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...