Wednesday, June 24, 2026

টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান যশস্বীর

Date:

Share post:

টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান করলেন যশস্বী জয়সওয়াল। এদিন ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শতরান করলেন তিনি। শতরান করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। ১০৩ রান করেন রোহিত। ম‍্যাচের প্রথম দিন থেকেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চালকের আসনে রোহিত শর্মার দল। সৌজন্যে রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার দুরন্ত বোলিং। প্রথম ইনিংসে ১৫০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব‍্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা এবং যশস্বী জসওয়াল।

ম‍্যাচের প্রথম দিন যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকে শুরু করেন যশস্বী। রোহিতের সঙ্গে ধরে ধরে খেলেন তরুণ ক্রিকেটার। এদিন ম‍্যাচে ৬৯.১ ওভারে আথানাজের বলে ১ রান নিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন যশস্বী জসওয়াল। ১১টি বাউন্ডারির সাহায্যে ২১৫ বলে তিন অঙ্কের ইনিংসে পৌঁছে যান তিনি। আর এই সুবাদে শিখর ধাওয়ান ও পৃথ্বী শ’র পরে তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে টেস্ট অভিষেকে শতরান করলেন যশস্বী।

উল্লেখযোগ্য বিষয় হল, ধাওয়ান ও পৃথ্বী ঘরের মাঠে এমন কৃতিত্ব করে দেখান। যেখানে যশস্বী প্রথম ভারতীয় ওপেনার হিসাবে বিদেশের মাটিতে টেস্ট অভিষেকে শতরানের গণ্ডি টপকালেন। এদিকে এই রিপোর্ট লেখা পযর্ন্ত ৭৬ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেট হারিয়ে ৩৩৪রান। ৮৪ রানে এগিয়ে ভারত।

আরও পড়ুন:কলকাতা লিগের প্রথম ম‍্যাচেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল এফসি

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...