Wednesday, June 24, 2026

স্নাতকোত্তরে ভর্তির নির্ঘণ্ট প্রকাশ উচ্চশিক্ষা দফতরের

Date:

Share post:

রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে স্নাতকোত্তর স্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। সেপ্টেম্বরের ১ তারিখ থেকে এই ভর্তির প্রক্রিয়া শুরু হবে।২০ সেপ্টেম্বরের মধ্যেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বা কলেজ স্নাতকোত্তর স্তরের ছাত্র ভর্তির প্রক্রিয়ার মেধা তালিকা প্রকাশ করবে।

রাজ্যের সব বিশ্ববিদ্যালয়কে পড়ুয়াদের ভর্তি করার বিষয়ে নির্দেশিকা পাঠালো উচ্চশিক্ষা দফতর।স্নাতক স্তরের চূড়ান্ত সেমিস্টারের ফলাফল আগামী ৩১ আগস্টের মধ্যে প্রকাশ করতেই হবে। স্নাতকোত্তরে ৩ অক্টোবর থেকে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে । অনলাইনে এই ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।নিজস্ব বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ছাত্র-ছাত্রীদেরই বাড়তি গুরুত্ব দিতে হবে। ৮০ শতাংশ আসন তাঁদের জন্য সংরক্ষণ থাকবে।রবীন্দ্রভারতী, যাদবপুর, প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়গুলিকে ৯০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে নিজস্ব বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য। বাকি অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য রাখা হবে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...