Wednesday, June 24, 2026

প্রাঞ্জল-এর মুকুটে নয়া পালক, এশিয়ার ৩ সেরা রেফারিদের মধ্যে জায়গা করে নিলেন বাংলার এই রেফারি

Date:

Share post:

প্রাঞ্জল বন্দ‍্যোপাধ‍্যায়ের মুকুটে নয়া পালক।এশিয়ার ৩ সেরা রেফারিদের মধ্যে জায়গা করে নিলেন বাংলার এই রেফারি। শুধু তাই নয়, সব কিছু ঠিক থাকলে এই বছরেই চ্যাম্পিয়ন্স লিগে খেলানোর ছাড়পত্র পেতে পারেন তিনি। আগস্ট মাসে ভার লাইসেন্সিং পরীক্ষায় বসবেন প্রাঞ্জল বন্দ‍্যোপাধ‍্যায়। সেখানে পাশ করতে পারলে বিশ্বকাপ এবং এশিয়া কাপ খেলাতে পারবেন তিনি।

এশিয়ার সেরা রেফারিদের মধ্যে তাঁর নাম থাকায় উচ্ছ্বসিত প্রাঞ্জল। এই নিয়ে তিনি বলেন, “এশিয়ার সেরা তিন রেফারির মধ্যে আমার নাম থাকায় ভালো লাগছে। এর সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে রেফারিদের প্যানেলেও জায়গা হতে পারে আমার। এক্ষেত্রে ভার লাইসেন্স না পেলেও আমি চ‍্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলাতে পারব আশা করি। তবে খুব কম ক্ষেত্রেই এমন সুযোগ সামনে আসে।”

এশিয়ার সেরা রেফারি নির্বাচিত হওয়ার ফলে ভার লাইসেন্স পাওয়ার পরীক্ষায় বসবেন প্রাঞ্জল। জানা গিয়েছে সৌদি আরবে টানা ২২দিন ধরে চলবে এই পরীক্ষা। মোট ৩০৮ ঘণ্টা ধরে পরীক্ষা দিতে হবে প্রাঞ্জলকে। আর চ‍্যালেঞ্জ নিতে তৈরি তিনি।

আরও পড়ুন:ভারতীয় দলে ফিরলেন রিঙ্কু, এশিয়ান গেমসের জন‍্য ঘোষণা ভারতের ছেলে এবং মেয়েদের দল

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...