Saturday, March 14, 2026

এবার রাজনীতিতে জুনিয়র বচ্চন: এলাহাবাদে কোন দলের প্রার্থী হবেন অভিষেক!

Date:

Share post:

বাবা-মায়ের জুতোয় আগেই পা গলিয়েছেন, এবার রাজনীতিতেও পা রাখতে চলেছেন অভিষেক বচ্চন (Abhishek Bacchan)। মায়ের মতো সমাজবাদী পার্টিতেই (SP) না কি যোগ দিচ্ছে জুনিয়ার বচ্চন। উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচনেই প্রার্থী হতে পারেন অভিষেক-সূত্রের খবর সেটাই।

‘সরকারে’র পরে ছোটে সরকার। যেন ছবির গল্পই নামছে বাস্তবে। রূপালি পর্দার রাজনৈতিক নেতা নন, একেবারে নির্বাচনে লড়ে জিততে চাইছেন অভিষেক বচ্চন। অখিলেশ যাদবের (Akhilesh Yadab) সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন অমিতাভ-পুত্র। তাঁর মা জয়া বচ্চনই ওই দলেরই রাজ্যসভার সাংসদ। এমনকী সামনের নির্বাচনে এলাহাবাদ (Allahabad) কেন্দ্র থেকে অভিষেককে প্রার্থী করা হবে বলেও স্থানীয় সংবাদপত্র সূত্রে খবর। তবে, সমাজবাদী পার্টির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অভিষেক নিজেও কিছু জানাননি। তবে, বি-টাউনে কান পাতলেই এই খবর শোনা যাচ্ছে।

এই এলাহাবাদ থেকেই জীববনে প্রথম ভোটে লড়ে জয়ী হয়েছিলেন বিগ-বি। সালটা ১৯৮৪। ৬৮ শতাংশেরও বেশি ভোট পেয়ে লোকসভা সাংসদ হন তিনি। দীর্ঘদিনের পারিবারিক বন্ধু রাজীব গান্ধীর প্রস্তাবে রাজি হয়েই এই সিদ্ধান্ত নেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। তবে, রাজনীতিতে দ্রুত মধুচন্দ্রিমা শেষ হয় অমিতাভের। ১৯৮৭-র জুলাই মাসে বোফর্স কেলেঙ্কারিতে রাজীব গান্ধীর নাম জড়ানোয় ইস্তফা দেন সিনিয়র বচ্চন। তবে, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত জয়া বচ্চন (Jaya Bacchan)। কংগ্রেস নয়, বরং পারিবারিক বন্ধু অমর সিংয়ের অনুরোধে সমাজবাদী পার্টিতে যোগ দেন তিনি। ২০০৪-এ প্রথম সমাজবাদী পার্টি থেকে রাজ্যসভায় যান জয়া। ২০১৮ সালে সপা থেকে চতুর্থবার সাংসদ নির্বাচিত হন তিনি। রাজ্যসভায় সুবক্তা হিসেবে পরিচিত আছে জয়ার। প্রায় প্রত্যক অধিবেশনেই তাঁর উপস্থিতি চোখে পড়ে। এখন অভিষেক রাজনীতিতে এলে মাঝপথে ছেড়ে দেন, না কি মায়ের মতো মাটি কামড়ে পড়ে থাকেন তার জবাব দেওয়ার জন্য ‘গুরু’ আওয়াজ বাঁচিয়ে রেখেছেন।

 

 

 

 

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...