Friday, April 3, 2026

ভোটের আগের রাতে দু.ষ্কৃতীদের হা.মলা, ভাঙড়ের জ.খম তৃণমূল বুথ সভাপতির মৃ.ত্যু

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগের দিন অর্থাৎ গত ৭ জুলাই ভাঙড়ে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে আইএসএফ সমর্থকরা। এতদিন পর্যন্ত কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই জখম তৃণমূল কর্মী। কিন্তু শেষরক্ষা হল না। শনিবার হাসপাতালেই আহত তৃণমূল কর্মীর মৃত্যু হল। মৃত তৃণমূল কর্মীর নাম মোসলেম শেখ। তিনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন।

ভোটের আগের দিন ৭ জুলাই বাড়ি ফেরার পথে ৫০ থেকে ৬০ জন দুষ্কৃতী রড ও বন্ধুকের বাট দিয়ে রাস্তায় ফেলে ষাটোত্তীর্ণ মোসলেমকে ব্যাপক মারধর করে। তারপর থেকেই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মোসলেম।জানা গিয়েছে, তিনি যে বুথের সভাপতি, সেই ভাঙর-২ এর ভোগালিতে ভোটের আগের রাতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ভাইপো শেখ ইমদাদুলকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বেরিয়েছিলেন ৬২ বছরের শেখ মোসলেম।

হঠাৎ মাঠের পাশে একটি নির্জন জায়গায় লুকিয়ে থাকা জনা ৫০ ছেলে তাদের ঘিরে ধরে। নির্বিচারে মারধর শুরু হয়। একা পড়ে যায় ইমদাদুল। কাকাকে বাঁচাতে আরও লোকের সাহায্য দরকার। তাই দৌড়ে বাড়ি ফেরে। সবাই মিলে মিনিট দশেক পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাঠ লাগোয়া পুকুরের ধারে একটি ঝোপের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন শেখ মোসলেম। সেই থেকেই বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। আজ সকাল সাড়ে ৬টায় তাঁর মৃত্যু হয়।

 

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...