Tuesday, April 7, 2026

৬ হাজার বুথে কেন পুনর্নির্বাচনের দাবি? জেলাশাসকদের খতিয়ে দেখে রিপোর্ট দিত বলল কমিশন

Date:

Share post:

বঙ্গ বিজেপির নেতাদের আস্ফালনই সার। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) বাংলায় হালে পানি পেল না গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে এখন হিংসা আর কারচুপির ধুঁয়ো তুলে মুখরক্ষার চেষ্টায় রাজ্যের বিজেপি নেতৃত্ব। নির্বাচনের পরেই কোথাও ভোট লুঠ, কোথাও ব্যালট বাক্স লুঠের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানায় বিরোধীরা। সেই দাবি মেনে, ১০ তারিখ ৬৯৬ বুথে পুনর্নির্বাচন করায় রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। তারপরেই ফল প্রকাশের পরে আবার হিংসার অভিযোগ বিরোধীদল বিজেপির। ৬ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি ছিল তাদের। এবার সেই তালিকা জেলাশাসকদের কাছে পাঠাল কমিশন। খতিয়ে দেখে জেলাশাসকদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।

মনোয়ন জমা, প্রচার পর্ব ও ভোটের দিন রাজ্যে বিক্ষিপ্ত হিংসার খবর মেলে। ফলপ্রকাশের পরেও কয়েকটি জায়গায় রক্ত ঝরছে শাসক-বিরোধী দুপক্ষের। এই পরিস্থিতিতে জেলাশাসকদের নির্দেশ পাঠাল নির্বাচন কমিশন। ৯ জুলাই বিজেপির তরফে ইমেল করে একটি তালিকা দেওয়া হয়। বিজেপির দাবি ছিল, ৬ হাজার বুথে পুনর্নির্বাচন করাতে হবে। সেই তালিকা কমিশনের তরফে জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের থেকে একটি রিপোর্ট (Report) চেয়েছে কমিশন। জানতে চাওয়া হয়েছে, ৬ হাজার বুথের মধ্যে কোন কোন বুথে স্ক্রুটিনি য়েছে, পুনর্নির্বাচনের জন্য কতগুলি বুথের তালিকা পাঠানো হয়েছে? তালিকায় থাকা বুথগুলিতে পুনর্নির্বাচনের কোনও কারণ আছে কি না- সব বিষয়ে খতিয়ে দেখে কমিশনকে একদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে জেলাশাসকদের। সোমবার হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন মামলার শুনানি রয়েছে। তার আগেই বিজেপি করা অভিযোগের ভিত্তিতে ৬ হাজার বুথের সম্পর্কে জানতে চাইছে কমিশন।

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...