Monday, February 2, 2026

মিলবে খাস জমির মালিকানা সত্ত্ব! বিজ্ঞপ্তি জারি ভূমি দফতরের

Date:

Share post:

কলকাতা(Kolkata) ও তার পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা খাসমহলের লিজ জমির মালিকানাসত্ত্ব সেই সব জমির বাসিন্দাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার(State govt)। ব্রিটিশ আমলের ওই সব জমির লিজ সংক্রান্ত জটিলতার পাকাপাকি অবসান ঘটাতে এই সিদ্ধান্ত বলে ভূমি দফতর(Land department ) সূত্রে জানা গেছে। কলকাতা ও সন্নিহিত এলাকায় ৯৯ বছরের জন্য লিজে থাকা খাসমহলের জমির বাসিন্দারা বর্তমান বাজারদরের ১৫ শতাংশ দিলেই তাঁদের মালিকানাস্বত্ত্ব দিতে হবে। ৩০ বছরের লিজে থাকা বাসিন্দাদের মালিকানা পেতে গেলে দিতে হবে জমির বর্তমান দামের ৭০ শতাংশ টাকা। এর ফলে ওই সব জমির বাসিন্দারা তাঁদের বাস্তুজমির পাকাপাকি মালিকানাস্তত্ত্ব মেলায় নানা সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। লিজে থাকা খাস জমির মালিকানাসত্ত্ব দেওয়ার ব্যাপারে আগেই ছাড়পত্র দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। এবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের ভূমি ও ভূমিসংস্কার দফতর। সেই বিজ্ঞপ্তিতে কলকাতা ও আশেপাশের এলাকার খাসমহল ছাড়াও রাজ্যের অনান্য প্রান্তের জমির লিজের বিষয়টিও থাকছে।

নবান্ন সূত্রে জানা গেছে দেশ স্বাধীন হওয়ার আগে কলকাতা ও তার আশেপাশের এলাকায় সৈন্যবাহিনীর বারাক, গোলা বারুদ রাখার গুদাম, ইত্যাদির জন্য বিভিন্ন জায়গা অধিগ্রহণ করেছিল ব্রিটিশ সরকার। স্বাধীনতার পরও সেই সমস্ত জমি খাসমহল হিসেবেই সরকারের নথিতে রয়ে গিয়েছে। ব্রিটিশ আমলে এবং তার কিছু পরেও বিভিন্ন সময়ে খাসমহলের জমি লিজে দেওয়া হয়েছে। তবে ব্রিটিশ আমলের লিজে নেওয়া জমির নথি নেই মূল লিজ প্রাপকের উত্তরসূরি বা বর্তমানে বসবাসকারীদের কাছে। ফলে ইচ্ছা থাকলেও সেই জমির যথাযথ ব্যবহার করা সম্ভব হয় না। এই সমস্ত এলাকায় নিয়মের কড়াকড়ির জন্য জমির হস্তান্তরও সম্ভব নয়।

যেমন চা বাগানের জমির লিজের বিষয়টি রয়েছে বিজ্ঞপ্তিতে। তাতে বলা হয়েছে, চা পর্যটনের জন্য লিজে দেওয়া জমির মালিকানাস্বত্বের জন্য দিতে হবে জমির বর্তমান বাজার দরের ১১০ শতাংশ টাকা। আর যারা আগেই ৯৫ শতাংশ টাকা সেলামি হিসেবে দিয়ে দিয়েছেন তাঁদের দিতে হবে ১৫ শতাংশ। এ ছাড়া অন্যান্য লিজে নেওয়া জমির মালিকানাস্বত্ব পেতেও লিজ প্রাপককে দিতে হবে ১৫ শতাংশ টাকা। সেলামি না দেওয়া থাকলে, মেটাতে হবে সেই টাকাও। তবে কোনওভাবেই জমির চরিত্র বদল করা যাবে না। ওয়াকিবহাল মহলের দাবি, রাজ্যের এই সিদ্ধান্ত শুধু যে খাসমহলের জমি লিজে নিয়ে বসবাসকারী পরিবারগুলিরই যে লাভ হবে তাই নয়, এর ফলে উপকৃত হবে রাজ্যের শিল্পক্ষেত্র। বহু সাধারণ নাগরিকও উপকৃত হবেন।

আরও পড়ুন- বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেতার প.চাগলা দেহ! বাড়ছে চাঞ্চল্য

 

 

spot_img

Related articles

বাংলা থেকে আসা মানুষদের পেশি দেখাচ্ছে দিল্লি পুলিশ! সকালেই বঙ্গভবনে মমতা

নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর প্রক্রিয়ায় চারিদিক থেকে জর্জরিত বাংলার মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ১৪০ জনের। সোমবার যখন...

তারকাদের পিছনে ফেললেন দলাই লামা! ৯০ বছরে গ্র্যামি জয়

এই পুরস্কার পেতে কত তারকা কত লড়াই চালান। কত নতুন প্রতিভা নতুন নতুন উদ্ভাবনের চেষ্টা মাথা কুটে মরেন।...

ব্যবসায়িক অশান্তিতে বোমা-গুলি গোলপার্কে: কাউকে ছাড়া হবে না, দাবি CP-র

দুই দুষ্কৃতী গোষ্ঠীর সংঘর্ষে আচমকা উত্তপ্ত কলকাতার গোলপার্ক এলাকা। প্রোমোটারদের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির পাশাপাশি গুলি চলারও অভিযোগ...

মৃত্যু ১০ হাজার কাকের! পাশের রাজ্যে মারাত্মক বার্ড-ফ্লু

ফের একবার ফিরল বার্ড ফ্লু আতঙ্ক। প্রতিবেশী বিহারে অন্তত ১০ হাজার কাকের মৃত্যু হয়েছে বার্ড ফ্লু আক্রান্ত হয়,...