Saturday, April 4, 2026

মোমো খাওয়ার বাজি ধরে প্রা*ণ গেল ২৫ বছরের যুবকের! মৃ*ত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

বাজি ধরেছিলেন মোমো খাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত প্রাণটাই চলে গেল ! বেঘোরে এভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কারণ কী ? তা নিয়ে ধন্দে পুলিশ। ২৫ বছরের যুবক নিজেও ভাবেননি এমনটা হতে পারে।

মোমো খাওয়ার বাজি ধরেছিলেন বন্ধুদের সঙ্গে। কে কটা মোমো খেতে পারে! সেই খেলার এমন মর্মান্তিক পরিণতি । বৃহস্পতিবারের এই ঘটনা প্রকাশ্যে আসতেই শিউড়ে উঠেছে গোটা দেশ।

বিহারের গোপালগঞ্জের বাসিন্দা বিপিন কুমার পাসওয়ান। বন্ধুদের সঙ্গে মোমো খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। শুরুটা  ঠিকই ছিল। বেশ মজা করেই পরপর মোমো খাচ্ছিলেন। খেতে খেতে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন সেই যুবক।
আকস্মিক এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন সব বন্ধুরাই।সঙ্গে সঙ্গে বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, প্রায় ১৫০টি মোমো খেয়েছিলেন সেই যুবক। কিন্তু শুধুমাত্র এতগুলি মোমো খাওয়ার জন্য কারও মৃত্যু হতে পারে? এ কথা মানতে চাইছে না তার পরিবার-পরিজনরা।

মৃতের বাবার অভিযোগ, প্রতিযোগিতার নাম করে ছেলেকে ভুলিয়ে নিয়ে গিয়ে বন্ধুরাই তাঁকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। যদিও মৃতের পরিবার থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছিল, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি।

এই মৃত্যুতে প্রশ্ন উঠেছে সত্যি কি এই মৃত্যু স্বাভাবিক? নাকি পূর্ব পরিকল্পিত? প্রতিযোগিতার অছিলায় পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো এক তরতাজা যুবককে! কিন্তু কেন? নেপথ্যে কি? সেই উত্তরই এখন খুঁজছে বিহার পুলিশ। আর সেই তদন্তের অগ্রগতির একমাত্র ভরসা ময়নাতদন্তের রিপোর্ট।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...