Wednesday, June 24, 2026

লজ্জার নজির, বাংলাদেশের কাছে ৪০ রানে হার হরমনপ্রীতদের 

Date:

Share post:

পচা শামুকে পা কাটল ভারতের। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে ৪০ রানে হারল হরমনপ্রীত কৌরের দল। একদিনের ক্রিকেটে প্রথমবার ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা বাংলাদেশের মারুফা আখতার। এই হারের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ পিছিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৫২ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন নিগার সুলতানা। ২৭ রান করেন ফরগানা হক। ১৬ রান করেন সুলতানা খাতুন। ভারতের হয়ে চার উইকেট নেন আমনজত কৌর। দুটি উইকেট নেন দেবিকা বৈদ‍্য। একটি উইকেট নেন দীপ্তি শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ব‍্যাট হাতে ব‍্যর্থ স্মৃতি মান্ধনা, হরমনপ্রীত কৌররা। ১১ রান করেন স্মৃতি। যস্তিকা ভাটিয়া করেন ১৫ রান। ৫ রান করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। ২০ রান করেন দীপ্তি শর্মা। বাংলাদেশের হয়ে চার উইকেট নেন মারুফা আখতার। তিন উইকেট নেন রাবেয়া খান। দুটি করে উইকেট নেন নহিদা আখতার এবং শুলতানা খাতুন। এদিন বৃষ্টির কারণে ৪৪ ওভার প্রতি ইনিংসে কমে দাঁড়ানো ম্যাচে ৪০ রানে হারল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:আরও বিপাকে ব্রিজভূষণ! যৌ.ন হেনস্থা, আ.র্থিক দু.র্নীতির পরে উঠে এলো আরও গুরুতর অভিযোগ  

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...