Tuesday, June 23, 2026

আরও বিপাকে ব্রিজভূষণ! যৌ.ন হেনস্থা, আ.র্থিক দু.র্নীতির পরে উঠে এলো আরও গুরুতর অভিযোগ  

Date:

Share post:

নতুন অভিযোগ উঠল কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। যৌন হেনস্থা, আর্থিক দুর্নীতির পর এবার ব্রিজভূষণের বিরুদ্ধে উঠে এল আরও এক অভিযোগ। এক কুস্তিগিরের অভিযোগ, চিকিৎসার খরচ দেওয়ার বদলে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন ব্রিজভূষণ। এছাড়া আরও একজন কুস্তিগির অভিযোগ করেন, সাপ্লিমেন্ট দেওয়ার নামেও শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলেন ব্রিজভূষণ। এমনটাই অভিযোগ উঠে আসছে কুস্তিকর্তা ব্রিজভূষণের বিরুদ্ধে।

সম্প্রতি, কুস্তিকর্তা ব্রিজভূষণ-এর বিরুদ্ধে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ১৬০০ পাতার এক চার্জশিট জমা দিয়েছে দিল্লি পুলিশ। আর সেখানেই এই নতুন অভিযোগের কথা জানা গিয়েছে। সেখানে এক মহিলা কুস্তিগির অভিযোগ করেছেন, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় চোট পেয়েছিলেন তিনি। আখড়ায় ফেরার জন্য চিকিৎসার প্রয়োজন ছিল তাঁর। দেশে ফেরার পরে ফেডারেশনের দফতরে তাঁকে ডেকে পাঠান কুস্তিকর্তা ব্রিজভূষণ সিং। আর সেখানেই নাকি ব্রিজভূষণ প্রস্তাব দেন যে ফেডারেশন ওই কুস্তিগিরের চিকিৎসার সব খরচ বহন করবে। তবে তার বদলে কুস্তিগিরকে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে। এরপর আরও একজন কুস্তিগির অভিযোগ করেন, ব্রিজভূষণ তাঁকে সাপ্লিমেন্ট কিনে দেওয়ার কথা বলেছিলেন। আর সাপ্লিমেন্টের বদলে কুস্তিগিরের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চান কুস্তিকর্তা। শুধু তাই নয়, ব্রিজভূষণের প্রস্তাবে রাজি না হলে তিনি হুমকি দিতেন বলেও অভিযোগ করেছেন কুস্তিগিরেরা। এছাড়াও ব্রিজভূষণের কয়েক জন ঘনিষ্ঠের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। তাঁরা নাকি কুস্তিগিরদের ফোন করে তাঁদের ব্রিজভূষণের সঙ্গে একা দেখা করতে বলতেন। যদিও তদন্তকারী কমিটির সামনে এই নিয়ে মুখ খোলেন ব্রিজভূষণ। তিনি জানিয়েছেন আলাদা করে তাঁর অফিসে বা বাড়িতে কারও সঙ্গে দেখা করেননি তিনি।

এদিকে ব্রিজভূষণ বিরুদ্ধে যে তদন্ত হয়েছে, তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন কুস্তিগিরেরা। তাঁদের অভিযোগ, বক্সার মেরি কমের নেতৃত্বে যে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তাঁরা স্বচ্ছতা রাখতে ব্যর্থ হয়েছেন। তাঁদের অভিযোগ, মেরি কমের নেতৃত্বাধীন কমিটি তাঁদের বলেছে, ব্রিজভূষণ কোনও দিন খারাপ মনোভাব থেকে কিছু করেননি। কুস্তিগিরেরাই তাঁকে ভুল বুঝেছেন।

আরও পড়ুন:ঘরের মাঠে দুরন্ত জয় মোহনবাগানের, ডালহৌসিকে হারাল ২-৫ গোলে

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...