Friday, June 26, 2026

নয়া পদক্ষেপ রাজ্যের, এবার পঞ্চায়েতের সম্পত্তি করও মেটানো যাবে অনলাইনে

Date:

Share post:

গ্রাম বাংলার ভোট মিটে যেতেই গ্রামের মানুষের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। কর জমা করতে আর ছুটে যেতে হবে না গ্রাম পঞ্চায়েতের অফিসে। পুরসভার মত এবার থেকে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা অনলাইনেই সম্পত্তিকর মেটাতে পারবেন। কম্পিউটার বা স্মার্টফোন থাকলে অনলাইনে সম্পত্তিকর জমা দেওয়া যাবে।

প্রসঙ্গত, সদ্য পঞ্চায়েত ভোট শেষ হয় এখন সব জেলায় ভোট গঠনজনিত প্রক্রিয়া চলছে। তাই আপাতত শিলিগুড়ি মহাকুমা পরিষদ এলাকায় পাইলট প্রজেক্ট হিসেবে এই ব্যবস্থা চালু হচ্ছে। সব ঠিক থাকলে পুজোর আগেই গোটা রাজ্যে এই পরিষেবা চালু হয়ে যাবে।

রাজ্যের ৩৩৩৯টি গ্রাম পঞ্চায়েতে এক যোগে শুরু হবে এই সুবিধা। ইতিমধ্যে এ সংক্রান্ত প্রাথমিক কাজ সেরে ফেলেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। এতদিন শুধুমাত্র পুরসভা এলাকায় এই সুবিধা মিলত। অনেক মানুষ আছেন, যাঁদের পৈতৃক বাড়ি গ্রামে। তাঁরা কর্মসূত্রে কলকাতায় বা রাজ্যের বাইরে থাকেন। এই পরিষেবা চালু হলে তাঁদের আর কর জমা দিতে গ্রামে ছুটে যেতে হবে না। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে পাহাড়প্রমাণ বকেয়া পড়ে থাকার সমস্যাও কমবে।

আরও পড়ুন- মহাজোটের মেগা বৈঠকে যোগ দিতে সোমে বেঙ্গালুরু পাড়ি মমতা-অভিষেকের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...