Wednesday, June 24, 2026

হুগলিতে শহিদ দিবসের প্রচার মিছিল তৃণমূলের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস সফল করতে রবিবার হুগলিতে মিছিল করল তৃণমূল নেতৃত্ব। এদিন ডানকুনি চৌমাথা থেকে কালিপুর মোড় অবধি প্রায় চার কিলোমিটার পথ পায়ে হেঁটে মিছিল করে তৃণমূল কংগ্রেস দলের নেতা কর্মীরা।

ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের উদ্যোগে একুশে জুলাই এর সমর্থনে মহা মিছিল অনুষ্ঠিত হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সুবীর মুখোপাধ্যায়, ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা সাবনাম, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, যুব সভাপতি পৌর পিতা কবিরুল আলম, মহিলা সভানেত্রী পৌর মাতা মমতা মুখোপাধ্যায়, শ্রমিক সংগঠনের সভাপতি পৌর পিতা দেবাশীষ নন্দী, জয় হিন্দ বাহিনীর সভাপতি পৌরপিতা সূর্য দে, বঙ্গজননী সভানেত্রী পারমিতা দে প্রমুখ নেতৃবৃন্দ সহ প্রত্যেক কাউন্সিলর।এদিন প্রায় ৫০০০ মানুষের এই মহা মিছিল ডানকুনির মানুষের কাছে ছিল নজরকাড়া।

আরও পড়ুন- আরও বিপাকে ব্রিজভূষণ! যৌ.ন হেনস্থা, আ.র্থিক দু.র্নীতির পরে উঠে এলো আরও গুরুতর অভিযোগ  

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...