Wednesday, June 24, 2026

রোহিতের মিথ‍্যে ধরিয়ে দিলেন স্ত্রী রিতিকা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে এই মুহূর্তে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। দুই ম‍্যাচের টেস্ট সিরিজের ১-০ এগিয়ে রোহিত শর্মারা। বৃহস্পতিবার দ্বিতীয় টেস্ট ম‍্যাচে নামবে টিম ইন্ডিয়া। তবে তার আগে ফের চর্চায় ভারত অধিনায়ক। গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন রোহিত। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গতকাল ক্যাজুয়াল আউটফিটে  সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন রোহিত। সেই ছবিতে তিনি ক্যাপশনে লেখেন, ‘বাজিগর’ ছবির জনপ্রিয় সংলাপ,”আনারকলির ফোন ছিল, আইসক্রিম খাওয়ার প্রয়োজন ছিল।” তবে এই ছবি লাইমলাইট কেড়ে নেন রোহিতের স্ত্রী রিতিকা। তিনি কমেন্টে লেখেন, “কিন্তু তুমি তো আমার সঙ্গে কথা বলছিলে তখন, জিজ্ঞাসা করছিলে কফি মেশিন ঠিক আছে কিনা!” আর এর পরই ভাইরাল হয় পোস্ট। মন কাড়ে নেটিজেনদের।

২০১৫ সালে রোহিত সাতপাকে বাঁধা পড়েছিলেন রিতিকার সঙ্গে। তাদের একটি কন‍্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন:লজ্জার নজির, বাংলাদেশের কাছে ৪০ রানে হার হরমনপ্রীতদের 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...