Friday, April 3, 2026

বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু! হাসিনার সঙ্গে বৈঠক আদানির

Date:

Share post:

কোনওরকম আলোচনা না থাকলেও আচমকা নিজস্ব বিমানে চেপে ঢাকা গেলেন। তাও আবার মাত্র দেড় ঘন্টার জন্য। দেখা করলেন স্বয়ং বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রীর সঙ্গে। আর ভারতের ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) আচমকা ঢাকায় আসার খবর চাউর হতেই নানা গল্প রটতে থাকে। ছড়িয়ে পড়ে রাজনৈতিক উত্তাপও। তবে কেন গিয়েছিলেন তিনি? জানা গিয়েছে, বিদ্যুৎকেন্দ্র চালু ও হস্তান্তর বিষয়ে ধন্যবাদ জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) সঙ্গে সাক্ষাৎ করতে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি গৌতম আদানি গিয়েছিলেন ঢাকায়। তবে হিণ্ডেনবার্গ রিপোর্টে (Hindenburg Report) আগেই মুখ পুড়েছে আদানির। বর্তমানে তাঁর অবস্থা তলানিতে ঠেকেছে। নামতে শুরু করেছে একের পর এক শেয়ার। দেউলিয়া হাল আদানি গোষ্ঠীরও। আর সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে এবার আর ভারত নয়, পড়শি দেশ বাংলাদেশে এবার জাল ফেললেন আদানি।

শনিবার এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় যান গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন। শনিবার বিকেলে তাঁর সংক্ষিপ্ত ঢাকা সফর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ছবি টুইট করে আদানি বলেন, ১ হাজার ৬০০ মেগাওয়াট আলট্রাসুপার ক্রিটিক্যাল গোড্ডা পাওয়ার প্ল্যান্ট পুরোদমে চালু এবং হস্তান্তর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এটি ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম বলে জানা গিয়েছে। সেখান থেকেই ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বাংলাদেশে। গোড্ডায় দু’টি ইউনিট রয়েছে আদানিদের। বর্তমানে একটি চালু হয়েছে। অন্য ইউনিটটিও শীঘ্রই চালু হবে বলে জানানো হয়েছে আদানির তরফে।

২০১৭ সালের নভেম্বরেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে চুক্তি করেছিল আদানি। শুক্রবার বোম্বে স্টক এক্সচেঞ্জে এক ঘোষণায় আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় গোড্ডার প্ল্যান্ট থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গতবছর ২৯ নভেম্বর বাংলাদেশের পাওয়ার গ্রিডের সঙ্গে ভারতের গোড্ডার পাওয়ার প্ল্যান্টকে যুক্ত করা হয়েছিল। বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা সেই সময় উপস্থিত ছিলেন। তবে এরই মাঝে চলতি বছরের ফেব্রুয়ারিতে রিপোর্টে দাবি করা হয়, আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে নিজেদের চুক্তি ফের একবার পর্যালোচনা করতে চাইছে বাংলাদেশ।

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...