Tuesday, June 23, 2026

শেষ মুহূর্তের কাজ মাঝেরহাট মেট্রো স্টেশনে, পুজোর আগেই সুখের সফর!

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর মাত্র ৯৫ দিন বাকি। বেশ কিছু জায়গায় খুঁটিপুজো হয়ে গেছে। রাত জেগে ঠাকুর দেখার প্রহর গুনতে শুরু করছে বাঙালি। কিন্তু পরিবহনে (Transportation) সহযোগিতা পাবেন তো? নিশ্চিন্তের আরামদায়ক সফর তিলোত্তমাবাসীকে উপহার দিতে এবার তৈরি কলকাতা মেট্রো (Kolkata Metro)। ফিনিশিং টাচ চলছে মাঝেরহাট মেট্রো স্টেশনে (Majherhat Metro Station)। জোকা থেকে তারাতলা (Joka to Taratala)পর্যন্ত মেট্রো ইতিমধ্যেই চালু হয়েছে। ঠাকুরপুকুর শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজারকে ছুঁয়ে যাওয়ার পর এবার মাঝেরহাটকে (Majherhat)ধরে ফেলার পালা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে যাতে পুজোর আগেই আরামের সফর পেতে পারেন শহরবাসী।

মাঝেরহাট স্টেশনের কাছে তৈরি হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন, যাতে রেলযাত্রীরা ট্রেন থেকে নেমে মেট্রো ধরতে পারবেন। মানে যেমনটা শিয়ালদহ স্টেশনে রয়েছে। জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো লাইনের দূরত্ব কমপক্ষে ৬ কিমি। এবার আরও ২ কিমি গতিপথ মাঝেরহাট পর্যন্ত এই শাখাকে সম্প্রসারিত করার উদ্যেগ নেওয়া হয়েছে। জোকা এসপ্ল্যানেড করিডোরের মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজে মাঝেরহাট ও তারাতলার মধ্যে যে ভায়াডাক্ট হয়ে গেছে। পাশাপাশি মেট্রো প্লাটফর্ম তৈরি হয়ে গিয়েছে। স্টেশন বিল্ডিং তৈরির কাজ খুব তাড়াতাড়ি চলছে। মেট্রো সূত্রে খবর মাঝেরহাট মেট্রো স্টেশন চালুর ডেডলাইন ২০২৩ সালের অক্টোবর মাস। মানে ঠাকুর দেখতে এবার মেট্রো সফর আরও সুগম।

 

 

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...