Friday, June 26, 2026

লাগাতার বৃষ্টিতে বেসামাল দক্ষিণ কোরিয়া! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

একটানা ভারী বৃষ্টির (Heavy Rain) জের। আর সেকারণেই বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া (South Korea)। সরকারি সূত্রে খবর, প্রাকৃতিক বিপর্যয়ে শুক্রবার ও শনিবার অন্ততপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার থেকে এখনও পর্যন্ত ১৫ জন নিখোঁজ বলে খবর। বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। গত ৯ জুলাই থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। বিপর্যস্ত এলাকা থেকে ইতিমধ্যে ৫,৫৭০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ২৫ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে খবর।

এদিকে ভূমিধসের কারণে ২০০ট রাস্তা বন্ধ হয়ে গেছে। ব্যাহত রেল পরিষেবাও (Rail Service)। শনিবার ২০টি বিমান বাতিল হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণ কোরিয়া জুড়ে। স্বরাষ্ট্র এবং সুরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে শনিবার রাতে ২০টি বিমান বাতিল হয়েছে। বেশ কিছু সাধারণ এবং বুলেট ট্রেন বন্ধ রাখা হয়েছে। ২০০টি রাস্তা বন্ধ রয়েছে।

অন্যদিকে, শনিবার ইউক্রেন সফরে গিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। দেশের প্রধানমন্ত্রী হান ডাক-সুকে তিনি বন্যা পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...