Saturday, June 27, 2026

রবির আকাশে মেঘ-বৃষ্টির লুকোচুরি! জেলায় জেলায় বৃষ্টি

Date:

Share post:

শনিবার রাত থেকেই বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা সহ গাঙ্গেয় উপত্যকা। কখনও ঝিরঝিরে কখনও আবার ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকেও মুখভার আকাশের। সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু জায়গায় রবিবার সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। মূলত উপকূলের দিকেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃঅনন্ত,উপেন্দ্র নাকি নগেন্দ্র? রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর নাম নিয়ে বিভ্রাট

দক্ষিণবঙ্গে আজ মেঘ-বৃষ্টির খেলা চললেও ভাসছে উত্তরবঙ্গ।হাওয়া অফিসের তরফে খবর, উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টির জেরে ধসও নামতে পারে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির জলে ফুঁসছে পাহাড়ি নদীগুলি। এর জেরে বহু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও মনে করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার সকালে কলকাতার তাপমাত্রা রয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির পরিমাণ ১৯.৯ মিলিমিটার।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...