Saturday, June 27, 2026

সংঘাত সরিয়ে আপের পাশে কংগ্রেস, ‘অধ্যাদেশ’ নিয়ে কেজরিদের সমর্থন

Date:

Share post:

দিল্লির(Delhi) শাসন কুক্ষিগত করার কেন্দ্রীয় অধ্যাদেশ নিয়ে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করল কংগ্রেস(Congress)। দীর্ঘ দিন ধরে কংগ্রেস ও আপের মধ্যে চলতে থাকা টানাপোড়েন অবশেষে মিটল। মোদি সরকারের(Modi Govt) তরফে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল তার বিরোধিতায় অরবিন্দ কেজরিওয়ালদের(Arbind Kejriwal) পাশে থাকারই সিদ্ধান্ত নিল কংগ্রেস। শনিবার সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বাসভবনে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে কেজরিদের পাশে থাকার সিদ্ধান্ত নেয় আপ হাইকমান্ড।

দিল্লি অধ্যাদেশ নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল কংগ্রেস ও আম আদমি পার্টির(Aam Admi Party) মধ্যে। দেশের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী দেখা করে পাশে থাকার আবেদন জানালেও কংগ্রেস তাঁদের অবস্থান স্পষ্ট করেছিল না। এহেন পরিস্থিতির মাঝে কংগ্রেসের বৈঠকের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ সংবাদমাধ্যমকে জানান, “মোদি সরকার যেভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ করছে, তার বিরোধিতা করবে কংগ্রেস। ফলে আপনাদের বুঝে নিতে হবে কংগ্রেসের অবস্থান কী।”

উল্লেখ্য, এই ইস্যুতে পাটনার বিরোধী জোটের বৈঠকে রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে অরবিন্দ কেজরওয়ালের। এই বিষয়ে কংগ্রেসের অবস্থান কি তা স্পষ্ট করার দাবি জানান কেজরি। তবে কংগ্রেসের তরফে সেই সময়ে কিছুই জানানো হয়নি। এরপর ১৭ ও ১৮ জুলাই জোটের দ্বিতীয় বৈঠক বেঙ্গালুরুতে। যেখানে উপস্থিত থাকবেন খোদ সোনিয়া গান্ধী। আপ আগেই জানিয়েছিল কংগ্রেস তাঁদের অবস্থান স্পষ্ট না করলে এই বৈঠকে হয়ত তাঁদের পক্ষে যোগ দেওয়া সম্ভব হবে না। ফলে জোটের বৈঠক যে শুরুতেই ধাক্কা খাবে তা বেস বুঝেছিল কংগ্রেস। যার জেরে বেঙ্গালুরু বৈঠকের ঠিক আগে অধ্যাদেশ নিয়ে আপের সঙ্গে চলতে থাকা দ্বন্দ্ব মিটিয়ে ফেলল কংগ্রেস।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...