Tuesday, June 23, 2026

ফের ‘বিতর্কিত’ পোস্ট মনোরঞ্জন ব্যাপারীর, এবার কি রাজনৈতিক সন্ন্যাস!

Date:

Share post:

ফের বিতর্কিত বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর (Manoranjan Byapari) ফেসবুক পোস্ট (FaceBook)। তাহলে কি এবার রাজনীতি ছাড়ছেন তৃণমূল (TMC) বিধায়ক? না কি অন্য রাজনৈতিক দলে নাম লেখাবেন? এই নিয়েই জল্পনা রাজনৈতিক মহলে।

ফেসবুক পোস্টে ঠিক কী লিখেছেন মনোরঞ্জন ব্যাপারী? “পুরাতন সব কিছু ভুলে যেতে চাই। আমি কঠোর দরিদ্র জীবন দেখেছি প্রায় চল্লিশ বছর। শুধু জল খেয়ে পেটের যন্ত্রণা ভুলে থাকার সেই দিন গুলো আজও মনে পড়লে বুকে ব্যেথা মোচড় দিয়ে ওঠে।

সেই যে ছাগল গরু চড়ানো থেকে যে জীবন শুরু তারপর চায়ের দোকানে গেলাস ধোয়া, মুটে মজুরি রিকশা চালানো, ডোম সুইপার ট্রাকের খালাসি নাইট গার্ড রান্নার কাজ সেও করেছি অনেক বছর।তারপর ষ্টেশনের এক গুন্ডা – ছুরি চাকু বোম। নকশাল আন্দোলনে জড়িয়ে যাওয়া!অনেক বার জেল খাটা। মরতে মরতে বেঁচে যাওয়া, বেঁচে থেকে মরে যাওয়া সেও ঘটেছে আমার জীবনে।

এরপর শুরু লেখক জীবন। বহু বছর ধরে ঘাড় গুজে লিখে যাওয়া। অনেক বই অনেক পুরস্কার! তারপর আবার সে সব ফেলে রাজনীতিতে আসা। বিধায়ক হয়ে যাওয়া।

সেই যে অলকা সারাওগী বলেছিলেন “এক জীবনের মধ্যেত দশ জীবন ” সেই জীবন যাপন করেছি আমি। নরকের শেষ ধাপ আমি যেমন দেখেছি আবার “স্বর্গের”সিড়ি বেয়েও এক দু ধাপ উঠতেও পেরেছি। ঘৃণা নিন্দা অপযশ যত জুটেছে সম পরিমাণ মান সন্মান ভালোবাসাও জুটেছে আমার “ভাগ্যেশ”!

সে ঘৃনা নিন্দা হোক আর মান সন্মান এতো বছরে যা পেয়েছি সব ভুলে যেতে চাই। আবার সব কিছু শুরু করতে চাই নতুন ভাবে নতুন কোনো পরিচয়ে। ফেলে আসা দিন গুলোর দিকে আর পিছনে ফিরে তাকাতে চাই না।

সেই যে কবি বলে গেছেন স্মৃতি খুড়ে বেদনা জাগাতে কে চায়! আমি আর স্মৃতি খুড়তে চাই না। আমি এক পথিক। হাটতে থাকা আমার ধর্ম। সামনের পথ ধূলি ধূসর। – আবছা। এখনো জানা নেই এই পথ আমাকে কোথায় নিয়ে যাবে।” (বানান অপরিবর্তিত রেখে)

পঞ্চায়েত ভোটের আগে থেকেই বলাগড় বিধানসভার বিধায়কের একের পর এক স্যোশাল মিডিয়া পোস্ট নিয়ে শোরগোল পড়ে যায়। দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধেই বলতে শোনা যায় তাঁকে। তবে, তার মন্তব্য নিয়ে কোনও জবাব দেয়নি শাসকদল। ভোটের পরে আবার ফেসবুক পোস্ট মনোরঞ্জনের। নতুন ভাবে শুরু করতে চান আর নতুন পরিচয়ে। এই মন্তব্য নিয়ে নিয়ে চর্চা তুঙ্গে। কারণ তিনি লিখেছেন, “ঘৃনা নিন্দা হোক আর মান সন্মান এতো বছরে যা পেয়েছি সব ভুলে যেতে চাই। আবার সব কিছু শুরু করতে চাই নতুন ভাবে নতুন কোনো পরিচয়ে। ফেলে আসা দিন গুলোর দিকে আর পিছনে ফিরে তাকাতে চাই না।” তহলে, কী রাজনীতি ছাড়ছেন, না কি দল! এর আগেও মনোরঞ্জন বলেনছিলেন, রাজনীতি তাঁর জন্য নয়। তাহলে প্রশ্ন উঠছে এলেন কেন? নির্বাচনে লড়ে, বিধায়ক হওয়ার পরে, তাঁর এখন এই সব মনে হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, বিধায়কের বিরুদ্ধেই ক্ষুব্ধ দলের একাংশ।

 

 

 

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...