Tuesday, June 23, 2026

মাঝ আকাশে যাত্রীর মোবাইলে বি.স্ফোরণ, তারপর…

Date:

Share post:

মাঝ আকাশে যাত্রীর মোবাইল ফোনে বিস্ফোরণ (Mobile Blast)। জরুরি অবতরণ করানো হল এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান। সোমবার, উদয়পুর বিমানবন্দর থেকে ওড়ার সময় দিল্লিগামী ওই বিমানের এক যাত্রীর মোবাইল ফোনে তীব্র বিস্ফোরণ ঘটে বলে সূত্রের খবর। বিমানের ভিতর ধোঁয়ায় ভরে যায়। এই পরিস্থিতিতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

উদয়পুর বিমানবন্দর সূত্রে খবর, জরুরি অবতরণের পরে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বিস্ফোরণের ফলে বিমানের ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখেন এয়ার ইন্ডিয়ার (Air India) বিশেষজ্ঞরা। ঘণ্টা খানেক পর ফের দিল্লির (Delhi) পথে রওনা হয় বিমান। যাত্রীর মোবাইলে বিস্ফোরণে বিমানটির কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিমানের যাত্রীরাও সবাই সুরক্ষিত রয়েছেন বলে বিমানবন্দর সূত্রে খবর।

এবছর মে মাসেও মেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে ইন্ডিগোর বিমানের। জরুরি অবতরণের পরে বিমান থেকে যাত্রীদের নামিয়ে অন্য বিমানে তুলে দেওয়া হয়।

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...