Monday, April 6, 2026

৫২ কোটি খরচ করেও পঞ্চায়েতে বিজেপির ভাঁড়ার শূণ্য, অনেক প্রার্থীর হাতেই পৌঁছয়নি টাকা

Date:

Share post:

এবার পঞ্চায়েত ভোটে দেদার খরচ করেছিল বিজেপি। কিন্তু নিট ফল জিরো। বিধানসভার মতো গ্রাম বাংলার মানুষ ফের মুখ ফিরিয়েছে গেরুয়া শিবিরের দিক থেকে। পাঁচবছর আগে ২০১৮ সালের ভোটে বিজেপি যেখানে সব মিলিয়ে ২ কোটি টাকা খরচ করেছিল, সেই জায়গায় তারা এবার খরচ করেছে প্রায় ৫২ কোটি। ২৫ গুণ বেশি খরচ করেও ব্যালট বক্সে তার কোনও ছাপ পড়েনি।

আরও পড়ুন:সপ্তাহের শুরুতেই ব্যারাকপুরে রেল অবরোধ, স্তব্ধ শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল

সূত্রের খবর, ২০১৮ সালে বঙ্গ বিজেপির ৩৯টি সাংগঠনিক জেলা ছিল। ওই বছর পঞ্চায়েত ভোটে প্রত্যেক সাংগঠনিক জেলার জন্য বিজেপি ৫ থেকে ৭ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। জেলা সভাপতিদের মাধ্যমে প্রার্থীদের সেই টাকা ভাগ করে দেওয়া হয়েছিল। ২০২৩ সালে দলের সাংগঠনিক জেলার সংখ্যা বেড়ে হয়েছে ৪৩। এবার প্রত্যেক প্রার্থীর হাতে নগদ তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। জয়ের সম্ভাবনার নিরিখে তিন ক্যাটিগরির প্রার্থীর জন্য বরাদ্দ ছিল যথাক্রমে ১ লক্ষ, ৮০ হাজার এবং ৫০ হাজার টাকা।

পঞ্চায়েত সমিতি স্তরে বিজেপির ৮ হাজার ৬৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের প্রত্যেকের জন্য ২৫ হাজার টাকা করে বরাদ্দ ছিল। এই স্তরে বিজেপির ২১ কোটি ৭৩ লক্ষ টাকা খরচ হয়েছে। গ্রাম পঞ্চায়েতে মোট ৪৪ হাজার ১২১টি আসনে লড়েছে বিজেপি। প্রত্যেক প্রার্থীর জন্য বরাদ্দ ছিল ৩ হাজার টাকা করে। এই স্তরে বিজেপির খরচ করেছে ১৩ কোটি ২৩ লক্ষ ৬৩ হাজার টাকা।

এরই মধ্যে আবার নতুন বিতর্ক। টাকা বরাদ্দ হয়ে গেলেও অনেক প্রার্থী কিছুই পাননি বলে অভিযোগ করছেন। যেমন দলের সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সহ-সভাপতি সামসুর রহমানের অভিযোগ, দিল্লি কোটি কোটি টাকা পাঠালেও অনেক প্রার্থী কিছুই পাননি। রাজ্য স্তরের কিছু নেতার পাশাপাশি জেলা সভাপতিদের একাংশ সেই টাকা লুট করেছে।

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...