Wednesday, June 24, 2026

সপ্তাহের শুরুতেই ব্যারাকপুরে রেল অবরোধ, স্তব্ধ শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল

Date:

Share post:

বহুদিন ধরেই রেল ওভারব্রিজ তৈরির দাবি ছিল। কিন্তু রেল তাতে সাড়া দেয়নি। তাই এবার একেবারে সপ্তাহের শুরুর দিনে, সোমবার ব্যারাকপুর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন নিত্যযাত্রীরা। অবরোধের জেরে সপ্তাহের প্রথম কাজের দিন শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। রেলের তরফে জানা গিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।


আরও পড়ুন:বন্দে ভারত এক্সপ্রেসে আ.গুন! আত.ঙ্কিত যাত্রীরা

অবরোধকারীদের অভিযোগ, আমফানের জেরে ব্যারাকপুর রেল স্টেশনের মাঝখানে থাকা ফুট ওভারব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে রেলের তরফে ব্রিজ তৈরির আশ্বাস দেওয়া হলেও তা পূর্ণ হয়নি। যার জেরে হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। ১৭ ই জুলাই অর্থাৎ আজ নাগরিক প্রতিরোধ মঞ্চের তরফ থেকে ফুট ওভারব্রিজের দাবিতে রেল রোকোর ডাক দেওয়া হয়।সেইমত নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখার তরফ থেকে ব্যারাকপুর স্টেশন চত্ত্বরে সকাল ৮ থেকে জমায়েত করে,স্টেশন চত্বরে একটি মিছিল করে এবং তাদের বক্তব্য রাখে।তারপরেই তাদের পূর্বপরিকল্পিত ঘোষণা অনুযায়ী ১৪ নম্বর গেটে অবরোধ শুরু হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...