Wednesday, June 24, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে আ.গুন! আত.ঙ্কিত যাত্রীরা

Date:

Share post:

মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসে এবার ভয়াবহ অগ্নিকাণ্ড! সোমবার সকালে ভোপাল থেকে দিল্লিগামী একটি বন্দে ভারত এক্সপ্রেসের কোচে আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। কোচের যাত্রীদের নিরাপদে বাইরে বার করে আনা হয়েছে। এখনও পর্যন্ত কোনও আহত বা হতাহতের খবর মেলেনি। আগুন কী থেকে লাগল তাও এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃমোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসের রং গেরুয়া-সাদা!

সোমবার সকালে আচমকাই বন্দে ভারতের একটি কামরায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, ব্যাটারি বক্সে প্রথম আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। সেইসঙ্গে আতঙ্কিত যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে বের করে আনা হয়।
রেলের তরফে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের তলায় থাকা ব্যাটারির বাক্সে আগুন দেখা দিয়েছে। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আগুন নিভিয়েছেন। ব্যাটারি বক্সে আগুন দেখা গেলেও সেখানে কী ভাবে আগুন লেগেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রেল সূত্রে খবর, তা নিয়ে তদন্ত চলছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে কোচে আগুন লাগার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।


প্রসঙ্গত, নরেন্দ্র মোদির বন্দে ভারত উদ্বোধনের পর থেকেই একের পর এক হামলা হয়ে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের উপর। কখনও পাথর ছোড়া থেকে ইঞ্জিনে সমস্যা দেখা যাওয়া একের পর এক বিপত্তির সম্মুখীন হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার আগুন লাগল বন্দে ভারত এক্সপ্রেসের কামরায়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...