Monday, June 22, 2026

মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসের রং গেরুয়া-সাদা!

Date:

Share post:

আর নীল-সাদা নয়। এবার থেকে মোদির স্বপ্নের বনে ভারত এক্সপ্রেস ট্রেনের রং হবে গেরুয়া। শনিবার ইণ্টেগ্রাল কোচ ফ্যাক্টারিতে গিয়ে নতুন রঙের এই বন্দে ভারত এক্সপ্রেসের ছবি শেয়ার করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ছবিতে দেখা যাচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের রং গেরুয়া ও সাদা।

আরও পড়ুন:ফের কর্নাটকে আ.ক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেনটিকে লক্ষ্য করে ছোড়া হল পাথর

বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের রং দুধ সাদা এবং ইঞ্জিনের দু-পাশে নীল বর্ডার রয়েছে। বস্তুত বন্দে ভারত ট্রেনের প্রথম ২৭টি কোচ তৈরি হয়েছে ওই রংয়েই। বর্তমানে মোট ২৫টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। সবকটিই নীল-সাদা। আরও দুটি রেক রিজার্ভ করে রাখা হয়েছে, সেগুলিও নীল-সাদা। তবে ২৮ নম্বর রেক থেকে রংবদল হচ্ছে সেমি হাই স্পিড এই ট্রেনের। নতুন রং হবে কমলা, সাদা ও গেরুয়া।
যদিও রেলের দাবি, পরীক্ষামূলকভাবে এই রংবদল হচ্ছে । নতুন এই রেক চালিয়ে দেখা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু নীল-সাদা ছেড়ে কেন গেরুয়া রং? এর উত্তরে স্বয়ং রেলমন্ত্রী জানিয়েছেন, জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়েই সুপারফাস্ট ট্রেনের রংবদলের কথা ভাবা হচ্ছে। অশ্বিনী বৈষ্ণব জানান, যাত্রীদের কাছ থেকে পাওয়া অভিযোগ খতিয়ে দেখে বন্দে ভারত রেকে ২৫টি নয়া ফিচার আসবে।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...