Tuesday, June 23, 2026

সুপ্রিমো বিচারপতিদের সম্মান করেন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে মমতার ভূয়সী প্রশংসা

Date:

Share post:

সাধারণত রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি বিরূপ মত প্রকাশ করেন বলেই ধারনা। তবে, মুখ্যমন্ত্রীর বিষয়ে তিনি বরাবরই শ্রদ্ধাশীল। ফের কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) গলায় তৃণমূল (TMC) সুপ্রিমোর ভূয়সী প্রশংসা। সোমবার, একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সুপ্রিমো এমন কথা বলেন না। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।’’

এদিন, এক মামলার শুনানিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেন বিচারপতি। সরাসরি নাম না নিয়ে বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিককে তিনি বলেন, সুপ্রিমো বিচারপতিদের সম্মান করেন। দায়িত্বশীল রাজনীতিবিদ। এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যারের প্রসঙ্গে বার সম্পাদক জনান, ‘‘তিনি আমাদের জগতের মানুষ। রীতমতো মেম্বারশিপ রয়েছে।’’

নিয়োগ মামলায় বারবার বিভিন্ন মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে চর্চা হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়ে উচ্চতর বেঞ্চে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে। এই বিষয়ে রাজনৈতিক মহলে নানা টিপ্পনিও হয়েছে। তবে, মুখ্যমন্ত্রী বারবার নিজের মন্তব্যে আদালতের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেছেন। অতীতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও বিচারপতি গঙ্গোপাধ্যায় মুখোমুখি হন। সেখানেও সৌজন্য বিনিময় করেন দুজনে। সেই সময় তাঁকে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ কথা নিজেই জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে, বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন।‘‘

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...