Friday, April 3, 2026

ওরা আমাদের গুরুত্ব দেয় না: জোট বৈঠকে ব্রাত্য কুমারস্বামীর NDA যোগের ইঙ্গিত

Date:

Share post:

২৪-এর মহারণের রণকৌশল গড়তে বিরোধী জোটের বৈঠক বসেছে বেঙ্গালুরুতে(Bengaluru)। তবে সে বৈঠকে ডাক পাননি জনতা দল (সেকুলার) প্রধান কুমারস্বামী। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ কর্নাটকের(Karnataka) প্রাক্তন মুখ্যমন্ত্রী(Chief Minister)। যার জেরেই হতাশার সুর ধরা পড়ল এইচডি কুমারস্বামীর(HD Kumarswami) গলায়। জানালেন, কংগ্রেস কখনই আমাদের দলকে মহাজোটের অংশ হিসেবে গুরুত্ব দেয়নি। অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে একসারিতে দেখা হয়নি আমাদের। পাশাপাশি, যদি সুযোগ তৈরি হয় তবে এনডিএতে যোগ দেওয়ার ইঙ্গিত দেন তিনি।

বেঙ্গালুরুতে মহাজোটের বৈঠকে জেডি(এস)-এর অনুপস্থিতি নিয়ে সোমবার প্রশ্ন করা হয় কুমারস্বামীকে। এর উত্তরে বিরোধী জোটে যোগের প্রস্তাব পুরোপুরি উড়িয়ে তিনি জানান, জেডিএস কোনও ভাবেই বিরোধী জোটের সঙ্গে যুক্ত হবে না। একইসঙ্গে ১৮ জুলাই হতে চলা এনডিএ’র বৈঠক প্রসঙ্গে তিনি জানান, “এনডিএ’র বৈঠকে সামিল হওয়ার জন্য এখনও কোনও প্রস্তাব বা আমন্ত্রণপত্র আসেনি আমাদের কাছে। যদি তেমন কোনও প্রস্তাব আসে তবে অবশ্যই আমরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করব। একইসঙ্গে কুমারস্বামী বলেন, “লোকসভা ভোটের এখনও আট-ন’মাস বাকি। এত তাড়াতাড়ি সব কিছু বলা যায় না। রাজনীতিতে অনেক কিছুই হতে পাবে। সময় এলেই সব স্পষ্ট হয়ে যাবে।”

উল্লেখ্য, ২০১৮ সালে কর্নাটক বিধানসভা নির্বাচনের পর জেডিএস ও কংগ্রেস মিলে জোট সরকার গঠন করে। তবে ঘোড়া কেনাবেচার অঙ্কে সেই সরকার ভেঙে যাওয়ার পর ২০২৩ সালের নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেতেই জেডিএস’কে ছেড়ে একাই সরকার গঠন করে। সেখান থেকেই দুই দলের দ্বন্দ্বের সূত্রপাত। কর্নাটকে বিধানসভা ভোটে জেডিএসের ভরাডুবির পর বিজেপি ঘনিষ্ঠতা বাড়ে কুমারস্বামীর। প্রকাশ্যে নরেন্দ্র মোদি সরকারের পাশে দাঁড়াতে দেখা যায় জেডিএসকে। নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কট ঘিরে বিতর্কে জেডিএস নেতা কুমারস্বামী নিশানা করেছিলেন কংগ্রেস-সহ বিরোধীদের। গত ২৮ মে সংসদ ভবন উদ্বোধন কর্মসূচিতেও যোগ দিয়েছিল জেডিএস। এবার তাদের ইঙ্গিত অবশ্য সরাসরি এনডিএ যোগের।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...