Friday, April 3, 2026

কেদারনাথ মন্দির চত্বরে প্রেম প্রস্তাবের জের! নিষিদ্ধ হল মোবাইল ফোন

Date:

Share post:

এবার থেকে কেদারনাথ মন্দিরে মোবাইল ফোন নিষিদ্ধ করা হল। কিন্তু কেন? প্রশ্ন উঠছে। দিন কয়েক আগে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায় কেদারনাথ মন্দির চত্বরে পছন্দের পুরুষকে প্রেম নিবেদন করছেন এক তরুণী। ঠিক তারপর থেকেই ভিডিওটিকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এর জেরেই কেদারনাথ মন্দিরে মোবাইল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নয়া বিতর্ক তৈরি হয়েছে। উত্তরাখণ্ডের কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরের পরিচালনার দায়িত্বে রয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি।

আরও পড়ুন:লাগাতার বৃষ্টিতে বি.পর্যস্ত হিমাচলে মৃ*ত ১, কমলা সতর্কতা জারি উত্তরাখণ্ডের ১৩ জেলা


কেদারনাথ মন্দির চত্বরের ভিতরে আর ব্যবহার করা যাবে না মোবাইল ফোন, জানিয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি। এক সংবাদ সংস্থাকে মন্দির কমিটির সভাপতি অজয় অজেন্দ্র জানিয়েছেন, কেদারনাথের মতো বদ্রীনাথ মন্দির থেকে এখনও পর্যন্ত কোনও অশালীন আচরণের অভিযোগ পাওয়া যায়নি। তাই আপাতত বদ্রীনাথ মন্দিরে মোবাইল ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। একই সঙ্গে মন্দির কমিটির সভাপতি পুণ্যার্থীদের ‘শালীন পোশাক’ পরে আসার আবেদন জানিয়েছেন।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...