Friday, April 3, 2026

কলেজ চত্বরেই দ.লিত ছাত্রীকে গণধ.র্ষণ! প্রশ্নের মুখে রাজস্থানের গেহলট সরকার  

Date:

Share post:

ফের দলিত নাবালিকাকে (Dalit Women) গণধর্ষণের (Gangrape) অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি অশোক গেহলটের (Ashoke Gehlot) রাজস্থানে (Rajasthan)। এবার কলেজ চত্বরেই দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ৩ কলেজ পড়ুয়ার (College Student) বিরুদ্ধে। নাবালিকাকে তাঁর প্রেমিকের সামনেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, ঘটনার আগে তিন অভিযুক্ত বেধড়ক মারধর করে ওই প্রেমিক যুবককে। তবে ইতিমধ্যে তিন কলেজ পড়ুয়া সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর নাবালিকার উপর এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাজস্থানের যোধপুরের (Jodhpur) একটি কলেজ ক্যাম্পাসের (College Campus) ঘটনা। নাবালিকা এবং তাঁর প্রেমিক শনিবার আজমের থেকে পালিয়ে যোধপুরে এসেছিল। আর সেখানে রাত কাটানোর জন্য একটি গেস্ট হাউসও খুঁজছিল তারা। সেই সময় একটি গেস্ট হাউসের কেয়ারটেকার নাবালিকার সঙ্গে অভব্য আচরণ করেন বলেও অভিযোগ। এরপর তাঁরা গেস্ট হাউস থেকে বেরিয়ে রাস্তায় এলে তিন অভিযুক্ত সমন্দর সিংহ, ধর্মপাল সিংহ এবং ভাতম সিংহ যুগলের সঙ্গে আলাপ জমায়। তাঁরা দুজনকে কথা দেয় থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে বলে। পরে নাবালিকা এবং তাঁর প্রেমিককে যোধপুরের একটি কলেজের ক্যাম্পাসে নিয়ে যান। সেখানেই ক্যাম্পাসের হকি খেলার মাঠে সমন্দর, ধর্মপাল এবং ভাতম প্রথমে প্রেমিককে মারধর করে। এরপর নাবালিকাকে ধর্ষণ করে ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্তরা।

এদিকে সোমবার ভোরে কলেজের মাঠ থেকেই প্রাতভ্রমণকারীরা নাবালিকা ও তাঁর প্রেমিককে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তে নেমেই ৩ কলেজ ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি নাবালিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গেস্ট হাউজের কেয়ারটেকারকেও গ্রেফতার করেছে পুলিশ।

 

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...